Category: বরাক
ধসে যাচ্ছে সেতুর অ্যাপ্রোচ, বন্ধ হওয়ার আশঙ্কায় ৬ নম্বর জাতীয় সড়ক
বরাক তরঙ্গ, ২৩ জুন : বরাক উপত্যকার লাইফলাইন হিসেবে পরিচিত ৬ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাটিগড়া বিধানসভা এলাকার মালিডহর অঞ্চলে একটি সেতুর অ্যাপ্রোচের নিচ থেকে মাটি ধসে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, মালিডহরস্থিত মা কালী হোটেলের পাশের সেতুটির অ্যাপ্রোচ অংশের নিচে গতকাল…
বড়খলার হরিণছড়ায় বোলেরোর হিট অ্যান্ড রান, মৃত্যু কিশোরের
বরাক তরঙ্গ, ২৩ জুন : বড়খলা এলাকার হরিণছড়ায় হিট অ্যান্ড রানের ঘটনা ঘটল। বলেরোর ধাক্কায় প্রাণ হারাল ১৩ বছরের এক কিশোর। মৃত কিশোরের নাম নাসিম উদ্দিন বড়ভূইয়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে বড়খলা অভিমুখ থেকে দ্রুতগতিতে আসা একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে…
চুড়াইবাড়িতে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক ২
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৩ জুন : অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। পণ্যবাহী ট্রাক থেকে প্রায় ১,২০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য ১২ লক্ষ টাকারও বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় ট্রাকের চালক ও সহচালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে…
দশম শ্রেণির ছাত্রের বাইকের ধাক্কায় হত সাইকেল আরোহী, গুরুতর আহত পড়ুয়া
বরাক তরঙ্গ, ২৩ জুন : হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, কাটলিছড়া সার্কল অফিস সংলগ্ন এলাকায় বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ধলাই মলাই হাইস্কুলের ছাত্র সনু রায়…
শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম আত্মবলিদান দিবস
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ জুন : যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার শিলচরে পালিত হলো ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম আত্মবলিদান দিবস। শিলচরের শ্যামাপ্রসাদ রোডে অবস্থিত তাঁর পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে শ্যামাপ্রসাদ স্মারক সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সকাল ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে…
বিশ্ব যোগ দিবসে বিশেষ যোগ শিবির পালংঘাটে
বরাক তরঙ্গ, ২৩ জুন : বিশ্ব যোগ দিবস উপলক্ষে পালংঘাটস্থিত গুরুচরণ বিদ্যাপীঠ বিদ্যালয়ে HEELPS Social Welfare Society-এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগব্যায়াম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উৎসাহিত করার লক্ষ্যে একটি বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য যোগ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাগর নাথ চৌধুরী। তিনি ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের বিভিন্ন যোগাসন, এর উপকারিতা এবং…
শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনায় ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জুন : জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সোমবার রাতে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জেলার সার্বিক উন্নয়নে খেলাধুলা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন এবং আগামী দিনে…
বরাকবঙ্গের সংবর্ধনায় আপ্লুত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জুন : বরাক উপত্যকার সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির অন্যতম ধারক-বাহক বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে সোমবার এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সংবর্ধনা গ্রহণ করে…
কথা রাখলেন কমলাক্ষ, অবশেষে কালাইন এলাকায় জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু
বরাক তরঙ্গ, ২২ জুন : দীর্ঘদিনের জনদুর্ভোগ ও নাগরিকদের ক্ষোভের মুখে অবশেষে কালাইন এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়েছে। রবিবার কালাইন বাজারে অনুষ্ঠিত নাগরিক সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই সোমবার থেকে সংস্কার কার্যক্রম শুরু হয়। এদিন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ উপস্থিত থেকে কাজের অগ্রগতি পরিদর্শন করেন। উল্লেখ্য, শিলচর-গুয়াহাটি সংযোগকারী এই…
স্বামীর হাতুড়ির আঘাতে প্রাণ গেল পরপুরুষের হাত ধরে পালানো স্ত্রীর, আত্মসমর্পণ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জুন : পরপুরুষের হাত ধরে পালানো দুই সন্তানের জননীর মৃত্যু ঘটল স্বামীর হাতুড়ির আঘাতে। এই নৃশংস ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার বাজারিছড়া থানার অন্তর্গত সীমান্তবর্তী ঝেরঝেরি এলাকায়। মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্বামীর হাতুড়ির আঘাতে প্রাণ হারিয়েছেন সাহারা বেগম নামে এক গৃহবধূ। স্থানীয় সূত্রে জানা যায়, ঝেরঝেরি এলাকার…
