প্রায় ৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, আটক নাবালক

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মে : মিজোরামের সাইতুয়েল জেলা পুলিশের ডিইএফ-এর বিশেষ দল বুধবার গভীর রাতে কাইফাং এলাকায় র‍্যান্ডম চেকিং চলাকালীন মণিপুর থেকে আইজলগামী একটি বোলেরো গাড়ি আটক করে। আটক গাড়িটির নম্বর ছিল AS11 V 6022।
তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা এক নাবালকের কাছ থেকে প্রায় ২.৪৯৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৯৮ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির পিছনের সিট বিশেষভাবে পরিবর্তন করে তার ভেতরে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। মোট ২১০টি সাবানের কেসের মধ্যে হেরোইনগুলি প্যাকেটবন্দি অবস্থায় রাখা ছিল।

ঘটনায় নাবালক জড়িত থাকায় কিশোর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে তার মাকেও বিষয়টি জানানো হয়েছে।

এছাড়া ঘটনাস্থল থেকে ব্যবহৃত বোলেরো গাড়ি এবং একটি ভিভো মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে সাইতুয়াল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *