সোনাইতে হজ প্রশিক্ষণ শিবিরের শুভারম্ভ ১৫ নভেম্বর 

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র হজ সম্পাদনকারী হজ যাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে সোনাই হজ কমিটি। এ উপলক্ষে ২০২৭ সালের হজ যাত্রীদের জন্য হজ প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৫ নভেম্বর রবিবার। এদিন সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত সোনাই বাজার টাউন মসজিদে প্রশিক্ষণের সূচনা করবেন বিশিষ্ট হজ প্রশিক্ষক মওলানা হোসাইন আহমদ মজুমদার।

শিবিরটির উদ্বোধনী অনুষ্ঠানে সোনাই এলাকার হজযাত্রী সহ ধর্মপ্রাণ মুসলিমদের আমন্ত্রণ জানিয়েছেন সোনাই হজ কমিটির পক্ষে সভাপতি আলহাজ নুরুল হক বড়ভূইয়া ও সম্পাদক আলহাজ আক্তার হোসেন মজুমদার।তারা বলেন প্রতি বছর এলাকার হজ যাত্রীদের ধর্মীয় হজ পালনের প্রাসঙ্গিক  বিভিন্ন দিক বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে  সোনাই হজ কমিটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে থাকে।

প্রশিক্ষণ নিয়ে হজ যাত্রীরা পবিত্র মক্কা মদিনায় সহজ ভাবে প্রয়োজনীয় কার্যসূচী সম্পন্ন করতে সক্ষম হন। তাই এবারও সোনাই হজ কমিটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। এতে সোনাই এলাকার সত্তর জনের অধিক হজ যাত্রী প্রশিক্ষণ শিবিরে যোগ দিবেন বলে আশা ব্যক্ত করেছেন হজ কমিটির সভাপতি ও সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *