KSU নেতাদের ফের আদালতে পেশ, মামলায় যুক্ত নতুন ধারা

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ১৯ আগস্টের হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর নেতাদের সোমবার ফের আদালতে পেশ করা হয়েছে। পুলিশ মামলায় নতুন কয়েকটি ধারা যুক্ত করার পর তাঁদের আদালতে হাজির করা হয়। এর আগে তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে…

Read More

কাঙপোকপিতে KRA ও KNF-এর মধ্যে তীব্র সংঘর্ষ, নিহত অন্তত ২

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মণিপুরের কাঙপোকপি জেলায় KRA ও KNF-এর মধ্যে তীব্র সশস্ত্র সংঘর্ষের ঘটনায় অন্তত দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার তেইখাং গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় চলে। সংঘর্ষের জেরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাধিক বাড়িতে অগ্নিসংযোগের…

Read More

বিএসএফ ও টিএসআরের যৌথ অভিযানে ১৫ কোটিও বেশি মূল্যের গাঁজা উদ্ধার 

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিশাল সাফল্য পেল বিএসএফ ও টিএসআর। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে সোনামুড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ জওয়ানরা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি ৫ লক্ষ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, রবিবার রাতে মতিনগর উত্তরপাড়া মাঠ…

Read More

‘এনআরসি নয়, জনগণনা নয়’ স্লোগানে মশাল মিছিল, কাকচিংয়ে কাঁদানে গ্যাস

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট: ‘এনআরসি নয়, জনগণনা নয়’ স্লোগান তুলে আয়োজিত একটি মশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মণিপুরের কাকচিংয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। জানা গেছে, রবিবার রাতে ওয়াবাগাই, হিয়াংলাম ও সংলগ্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ ওয়াবাগাই-হিয়াংলাম লামখাই বাজার থেকে মশাল মিছিল বের করেন। এনআরসি ছাড়াই…

Read More

অভয়নগরে গাঁজা উদ্ধার, আটক গাড়ি, পলাতক চালক

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার হৃষ্যমুখ ব্লকের নলুয়ার অভয়নগর দাসপাড়ায় যৌথ অভিযানে একটি প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। রবিবার বিএসএফের ১২১ নম্বর ব্যাটেলিয়ন, মনু থানার পুলিশ এবং শ্রীনগর আউটপোস্ট পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।অভিযানে TR01AAR0608 নম্বরের একটি প্রাইভেট কার আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫২…

Read More

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, খতম চার ডাকাত

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মেঘালয়ের পূর্ব গারোপাহাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চার সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন আলাচন মারাক, সুষ্টম রাভা, ববিদুল ইসলাম ও কালাম শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আলাচন মারাক দুধনইয়ের দামরায় গুলিচালনার ঘটনায় জড়িত ছিলেন। পুলিশের দাবি, নিহত সুষ্টম রাভা, ববিদুল ইসলাম ও কালাম শেখ গোয়ালপাড়ার কৃষ্ণাই এলাকার বাসিন্দা।…

Read More

ভাঙচুর হওয়া নেতাজির আবক্ষ মূর্তি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, পুনরুদ্ধারে ৫ লক্ষ টাকা মঞ্জুর

পিএনসি, শিলং। বরাক তরঙ্গ, ২৯ আগস্ট: সহিংসতায় ভাঙচুর হওয়া নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষতিগ্রস্ত আবক্ষ মূর্তি পরিদর্শন করতে শনিবার শিলংয়ের রিনজার আরআর কলোনিতে যান মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। জাতীয় নেতার এই আবক্ষ মূর্তিটি পুনরুদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা করেন। এদিন এলাকার বাসিন্দাদের উদ্দেশে কনরাড কে সাংমা বলেন, শিলং তথা মেঘালয়ে ভাঙচুর ও অশান্তি…

Read More

নাগাল্যান্ডের নাগিনীমরার টাউন হলে মেডিক্যাল ক্যাম্প এমএসসি-র, ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : নাগাল্যান্ডের নাগিনীমরার টাউন হলে এক বিশাল ফ্রি মেডিক্যাল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হলো। মেডিক্যাল সার্ভিস সেন্টার (এমএসসি) এবং নেতাজি মেমরিয়েল কমিটির যৌথ উদ্যোগে শনিবার শিবিরের আয়োজন করা হয়। এলাকার বহু দুস্থ ও সাধারণ মানুষ এই শিবিরের মাধ্যমে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা লাভ করেন। এদিনের এই বিশেষ শিবিরে মোট ২৭৫ জন রোগীর…

Read More

তামিলনাড়ুর খুনের ঘটনায় নয়া মোড়, মূল অভিযুক্তের পর  গ্রেফতার স্ত্রী

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : তামিলনাড়ুতে খুনের ঘটনায় অভিযুক্ত সোনাবাড়িঘাটের ভাড়াটে তথা মণিপুরের জিরিবাম লালপানির বাসিন্দা মানিক উদ্দিন লস্কর ও তার স্ত্রী ভগবতী মাঝি ওরফে আয়েশা বেগমকে। গ্রেফতার করল মণিপুর ও তামিলনাড়ু পুলিশ। মণিপুর রাজ্যের জিরিবাম ও ননে থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে জিরিবাম থেকে মানিক শনিবার ভগবতী মাঝিকে গ্রেফতার করা হয়েছে ।…

Read More

তামিলনাড়ুর খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে জিরিবাম থেকে গ্রেফতার, পলাতক স্ত্রী

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : তামিলনাড়ুতে খুনের ঘটনায় অভিযুক্ত সোনাবাড়িঘাটের ভাড়াটে তথা মণিপুরের জিরিবাম লালপানির বাসিন্দা মানিক উদ্দিন লস্করকে গ্রেফতার করল মণিপুর ও তামিলনাড়ু পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। গত ২৩ আগস্ট তামিল পুলিশের দল সোনাবাড়িঘাটে পৌঁছে তদন্ত শুরু করে। এরপর জিরিবামেও পৌঁছে। মণিপুর পুলিশের সঙ্গে কথা হয়। অবশেষে সফল হল পুলিশ। উল্লেখ্য,…

Read More