সোনাইয়ে ‘খেল মহারণ ৩.০’-এর প্রস্তুতি সভা, ৭ নভেম্বর থেকে শুরু জিপি পর্যায়ের খেলা

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর: সোনাই পৌরসভা কার্যালয়ে বুধবার ‘খেল মহারণ ৩.০’-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধি, জেলা পরিষদের সদস্য, পৌরসভার ওয়ার্ড কমিশনার এবং ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় প্রতিযোগিতার সার্বিক পরিচালনার জন্য খেল মহারণ কমিটি পূর্ণাঙ্গভাবে গঠন করা হয়। সোনাই বিধানসভা কেন্দ্রের ‘খেল মহারণ ৩.০’-এর…

Read More

সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা চ্যাম্পিয়নশিপে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা (পুরুষ ও মহিলা) চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অংশগ্রহণ করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করে বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। গত ২৬ অক্টোবর থেকে মণিপুরের ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটিতে এই প্রতিযোগিতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের FYIMP প্রথম সেমিস্টারের ছাত্রী…

Read More

মাঠের অধিকার নিয়ে আইনি লড়াইয়ে শিলচর স্পোর্টিং ক্লাবের বড় জয়

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : মাঠের অধিকার সংক্রান্ত আইনি লড়াইয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল বরাক উপত্যকার দ্বিতীয়তম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। গত ৭ অক্টোবর শিলচরের জেলা ও দায়রা জজ আদালতে এক গুরুত্বপূর্ণ রায়ে শিলচর ফুটবল একাডেমির দায়ের করা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন খারিজ হয়ে যায়। মামলাটি শিলচর জেলা ও দায়রা জজ আদালতে Case…

Read More

থাং-টা চ্যাম্পিয়নশিপে সোনার পর আসাম বিশ্ববিদ্যালয়ের ব্রোঞ্জ জয়

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা চ্যাম্পিয়নশিপে পরপর দু’দিনে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল আসাম বিশ্ববিদ্যালয়। সোমবার স্বর্ণপদক জয়ের পর মঙ্গলবার আরও একটি ব্রোঞ্জপদক বিশ্ববিদ্যালয়ের পদক তালিকায় যুক্ত হয়েছে। সোমবার ইম্ফলে আয়োজিত প্রতিযোগিতার প্রথম দিন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী তাইবাং ঙানবা সাগাপাম দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক জয় করেন। কোয়ার্টার ফাইনালে ক্লাস্টার…

Read More

কাবুগঞ্জে জয়ী ইলেভেন ব্রাদার্স কালাখাল

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে জয় পেল ইলেভেন ব্রাদার্স কালাখাল। মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পানিসাগর মোকাম এফসিকে ১-০ গোলে পরাজিত করে ইলেভেন ব্রাদার্স। ম্যাচের ২৮ মিনিটে জয়সূচক গোলটি করেন পিস্কল খাসিয়া। গুরুত্বপূর্ণ গোল করার পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্স…

Read More

সর্বভারতীয় থাং-টা চ্যাম্পিয়নশিপে সোনা জিতল আসাম বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭ এ সোনার পদক জয় করল শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে একের পর এক ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের দল। সোমবার থেকে মণিপুরের ইম্ফলে শুরু হয়েছে এই সর্বভারতীয় প্রতিযোগিতা। ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটিতে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে…

Read More

কাবুগঞ্জে জয়ী সুইট ব্রাদার্স

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে এবং মুনলাইট স্পোর্টস অ্যাকাডেমির সহযোগিতায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় জয়ী হলো বাউরিকান্দির সুইট ব্রাদার্স। সোমবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা বেকিরপারের বিজু সিনহা ফুটবল অ্যাকাডেমিকে ৩-২ গোলে পরাজিত করে। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে সুইট ব্রাদার্স। ম্যাচের সপ্তম মিনিটে সুহিন লস্করের গোলে…

Read More

সর্বভারতীয় থাং-টা চ্যাম্পিয়নশিপে অংশ নিল আসাম বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : সোমবার থেকে ইম্ফলে শুরু হলো সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টক্কর দিতে অংশগ্রহণ করছে আসাম বিশ্ববিদ্যালয়ের দলও। ইম্ফলে অবস্থিত ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটিতে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। আসাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের উদ্যোগে গঠিত বিশ্ববিদ্যালয় দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন চারজন মহিলা…

Read More

প্রথম গেমের দখল নিয়েও শেষরক্ষা হল না সিন্ধুর

২৬ অক্টোবর : স্বপ্নভঙ্গ পিভি সিন্ধুর। ফরাসি ওপেনের খেতাবি লড়াইয়ে আন-সে ইয়ংয়ের কাছে বশ মানলেন ভারতীয় তারকা। প্রথম গেমের দখল নিয়েও শেষরক্ষা হল না ওলিম্পিকসে জোড়া পদক জয়ীর। বিশ্বের এক নম্বর ইয়ংয়ের কাছে তিনি হারলেন ২১-১৬, ১১-২১, ১২-২১ গেমে। চলতি আসরের শুরু থেকেই দারুণ ছন্দে দেখিয়েছে সিন্ধুকে। দাপটে ফাইনালে পৌঁছে উসকে দিয়েছিলেন মরশুমের দ্বিতীয় ট্রফির…

Read More

কাবুগঞ্জে উদ্বোধনী ম্যাচে জয়ী গড়রকান্দি এফসি

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : শুরু হল কাবুগঞ্জ ফুটবল অ্য়াকাডেমির  ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্ট। রবিবার উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে গড়রকান্দি এফসি। তারা টাইব্রেকারে পরাজিত করে রাজঘাট এফসি-কে। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে। ম্যাচের প্রথম গোল করেন রাজঘাট এফসির সালমান। তিনি ৬ মিনিটে গোল করেন। চার মিনিটের মধ্যে গড়রকান্দিকে সমতায় নিয়ে…

Read More