Category: বরাক
লঙ্গাই চান্দখানি সড়কে ভারি যান বাহন চলাচলে নিষেধাজ্ঞা
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ জুন : শ্রীভূমি নর্থ ও শ্রীভূমি সাউথ টেরিটোরিয়্যাল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন যে লঙ্গাই থেকে চান্দখানি সড়কে সর্বাধিক ১০ টন ক্ষমতা সম্পন্ন ভারি যান বাহন চলাচল পুণরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এতে কাটাখালে অবস্থিত লঙ্গাই নদীর উপর নব নির্মিত সেতুর অ্যাপ্রোচ বিগত কিছু দিনের অবিরাম বৃষ্টি…
শ্রী কিষণ সারদা কলেজে ‘তেজস’ কর্মশালা, উদ্যোক্তা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ
বরাক তরঙ্গ, ২৩ জুন: জেলার তরুণ-তরুণীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ এবং স্টার্টআপ সংস্কৃতিকে উৎসাহিত করার লক্ষ্যে মঙ্গলবার হাইলাকান্দি শহরের শ্রী কিষণ সারদা কলেজের প্রেক্ষাগৃহে জেলা পর্যায়ের ‘তেজস’ (ট্রেনিং ফর এন্ট্রেপ্রেনিউরিয়াল গ্রোথ অ্যান্ড স্টার্টআপ অ্যাডভান্সমেন্ট) কর্মশালা অনুষ্ঠিত হয়। স্টার্টআপ ইন্ডিয়া ও অসম স্টার্টআপের উদ্যোগে, হাইলাকান্দি জেলা প্রশাসন, জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র…
যুবশক্তি ক্লাবের উদ্যোগে ৫০ মিটার অস্থায়ী বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি এলাকাবাসীর
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ জুন : বর্ষাকালে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হয়ে আসা মহাদেব লেন ও শিববাড়ি লেনের বাসিন্দাদের যাতায়াত সহজ করতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে আশ্রম রোড সংলগ্ন যুবশক্তি ক্লাব। মঙ্গলবার ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে প্রায় ৫০ মিটার দীর্ঘ একটি অস্থায়ী বাঁশের সেতু নির্মাণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা এলেই…
রাধামাধব কলেজে ডিডিইউ-জিকেওয়াই ও আরসেটি বিষয়ক সচেতনতামূলক শিবির
বরাক তরঙ্গ, ২৩ জুন : যুবসমাজকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে অবহিত করার লক্ষ্যে রাধামাধব কলেজে “দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা (ডিডিইউ-জিকেওয়াই) ও আরসেটি” বিষয়ক এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার আসাম সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধীন আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন (এএসআরএলএম)-এর কাছাড় জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট (ডিএমএমইউ)-এর উদ্যোগে এবং…
বিধায়কের কথামতোই বারইগ্রাম হাসপাতালে পানীয়জলের সঙ্কট নিরসনে শুরু সংস্কার কাজ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ জুন : দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছিল বারইগ্রাম মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতাল। রোগী, রোগীর পরিজন, চিকিৎসক এবং হাসপাতালের কর্মীদের জন্য এটি ছিল এক বড় সমস্যা। অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা হাসপাতাল পরিচালনা কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী। হাসপাতাল সূত্রে জানা গেছে,…
পিতা কবীন্দ্র পুরকায়স্থের মরণোত্তর পদ্মশ্রী গ্রহণ করলেন কণাদ
বরাক তরঙ্গ, ২৩ জুন : দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী (মরণোত্তর) সম্মানে ভূষিত হলেন অসমের বিশিষ্ট সমাজসংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থ। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তাঁর পুত্র সাংসদ কণাদ পুরকায়স্থ। জনসেবামূলক ক্ষেত্রে অসামান্য অবদান, দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক নেতৃত্বের…
শিলচরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন উদ্ধার, গ্রেফতার ২
বরাক তরঙ্গ, ২৩ জুন : মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে প্রায় ১০টা ১৫ মিনিটে শিলচর থানার অন্তর্গত শিলচর বাইপাস এলাকায় চেকিং চলাকালীন একটি স্কুটি আটক করা হয়। আটক…
মেহেরপুরের যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন
বরাক তরঙ্গ, ২৩ জুন : মেহেরপুর এলাকার এক যুবক গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, রবিবার সন্ধ্যার সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।নিখোঁজ যুবকের নাম প্রসেনজিৎ চন্দ্র। তাঁর বাড়ি মেহেরপুরের সিডি হোম এলাকায়। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েও এখনও পর্যন্ত তাঁর…
দক্ষিণ করিমগঞ্জের সড়ক উন্নয়নে এনএইচডিসিএল-এর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক আমিনুর রশিদের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ জুন: দক্ষিণ করিমগঞ্জের দীর্ঘদিনের অবহেলিত সড়ক ও অবকাঠামোগত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন এলাকার বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। গুয়াহাটিতে জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (এনএইচডিসিএল)-এর শীর্ষ কর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি বারইগ্রাম, নিলামবাজারসহ বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা ও উন্নয়নের দাবিগুলি তুলে ধরেন।বৈঠকে দক্ষিণ…
পুরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি করিমগঞ্জ জেলা কংগ্রেসের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ জুন : আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে ব্যাপক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে তৃণমূল স্তর থেকে সংগঠন পুনর্গঠন, শাখা সংগঠনগুলিকে সক্রিয় করা এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিক বৈঠক ও কর্মসূচি চলছে। দলীয়…
