Category: বরাক
নিজ বাড়িতে দেহব্যবসার অভিযোগ, শিলচরের সেকেন্ড লিঙ্ক রোডে পুলিশের হানা; আটক একাধিক
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২২ জুন : শিলচর শহরের সেকেন্ড লিঙ্ক রোডের ১৪ নম্বর লেনের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ দেহব্যবসা চলার অভিযোগে রবিবার রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই চক্রের মূল হোতা এখনও পুলিশের নাগালের বাইরে রয়ে গিয়েছে।ঘটনার খবর…
প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে শিলচরে ছাত্র বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এনটিএ বাতিলের দাবি
বরাক তরঙ্গ, ২২ জুন : নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রবিবার শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। দেশব্যাপী পালিত ‘ছাত্র সংকল্প দিবস’-এর অংশ হিসেবে কাছাড় জেলাতেও এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ফলে দেশের…
বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা, দুই মহিষ ছিনতাই; কৃষককে হাত-পা বেঁধে মারপিট
বরাক তরঙ্গ, ২২ জুন : ভারত-বাংলা সীমান্তবর্তী শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকায় ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। হাটখলা সীমান্তে এক প্রবীণ ভারতীয় কৃষকের উপর হামলা চালিয়ে দুটি মহিষ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, পাথারকান্দি থানার অধীন বারইগ্রাম পুলিশ ওয়াচপোস্ট এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হাটখলা গ্রামের বাসিন্দা…
বরাকবঙ্গের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন
বরাক তরঙ্গ, ২১ জুন : পাঁচ দশকের গৌরবময় পথচলার প্রাক্কালে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী মঞ্চে উঠে এল ভাষা, সংস্কৃতি, আত্মপরিচয় ও নাগরিক অধিকারের প্রশ্ন। রবিবার শিলচর বঙ্গভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের পরিবর্তন হলেও বাঙালির আত্মপরিচয় রক্ষার সংগ্রাম আজও সমানভাবে প্রাসঙ্গিক। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক,…
কেশব স্মারক সংস্কৃতি সুরভি ও পতঞ্জলি কাছাড় জেলা সমিতির বিশ্ব যোগ দিবস পালন
বরাক তরঙ্গ, ২১ জুন : বরাক উপত্যকার বিশিষ্ট সামাজিক সংস্থা কেশব স্মারক সংস্কৃতি সুরভি (সেবা ভারতী) এবং ভারত স্বাভিমান ন্যাস কাছাড় জিলা তথা পতঞ্জলি যোগ সমিতি ও মহিলা পতঞ্জলি যোগ সমিতি কাছাড় জেলা সমিতির যৌথ উদ্যোগে এবং বনবাসী কল্যাণ আশ্রমের সহযোগিতায় রবিবার বিশ্ব যোগ দিবস পালন করা হয়। সকাল ছয় ঘটিকায় শিলচর কল্যাণ আশ্রমস্থিত সভাগৃহে…
কৃতী ছাত্র অরিন্দম সী-কে সংবর্ধনা, গর্বিত বরাক
বরাক তরঙ্গ, ২১ জুন : সর্বভারতীয় গণিতভিত্তিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করা কৃতী ছাত্র অরিন্দম সী-কে সংবর্ধনা জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় শিলচরে দৈনিক ‘সাময়িক প্রসঙ্গ’-এর কার্যালয়ে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বদর উদ্দিন বড়ভূইয়া অরিন্দমকে এই সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ‘সাময়িক…
পাথারকান্দিকে রাজকীয় সংবর্ধনা কৃষ্ণেন্দু পালকে
মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ২১ জুন : রাজ্য মন্ত্রিসভায় দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজের নির্বাচনী কেন্দ্র পাথারকান্দিতে পৌঁছাতেই অভূতপূর্ব গণসংবর্ধনায় সিক্ত হলেন নবনিযুক্ত মন্ত্রী ও টানা তিনবারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রবিবার সকাল থেকেই চেরাগি থেকে হাতিখিড়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা উৎসবের রূপ ধারণ করে। হাজার হাজার মানুষ রাস্তার দু’ধারে ভিড় জমিয়ে জনপ্রতিনিধিকে স্বাগত জানান। শঙ্খধ্বনি,…
যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, শ্রীভূমিবরাক তরঙ্গ, ২১ জুন : সুস্থ শরীর, মানসিক প্রশান্তি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা নিয়ে রবিবার শ্রীভূমিতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। “সুস্থ বার্ধক্যের জন্য যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে করিমগঞ্জ ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক যোগপ্রেমী, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন, স্বাস্থ্য…
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ২১ জুন : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, ছাত্রকল্যাণ বিভাগের ডিন ড. জয়দীপ পাল, বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষার্থী, এনসিসি ক্যাডেট, এনএসএস স্বেচ্ছাসেবক । প্রদীপ প্রজ্বলন ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন উপাচার্য…
মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আগমনে চেরাগীতে উৎসবের আবহ, শেরপুর এমপ্যাক্স-এর সংবর্ধনা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ জুন : দ্বিতীয়বারের মতো আসাম সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী কেন্দ্র পাথারকান্দিতে ফিরলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর আগমনকে কেন্দ্র করে রবিবার দক্ষিণ করিমগঞ্জের চেরাগী এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শেরপুর বহুমুখী প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতি লিমিটেড (এমপ্যাক্স)-এর উদ্যোগে তাঁকে ফুল, গামছা ও মালা দিয়ে উষ্ণ সংবর্ধনা…
