baraktaranga.com

কিঞ্চিতের উদ্যোগে হাইলাকান্দিতে বর্ণাঢ্য বিজয়া সম্মেলন

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : কিঞ্চিতের হাইলাকান্দি শাখার উদ্যোগে এবং বরিষ্ঠ নাগরিক সংস্থার সহযোগিতায় গত রবিবার সংস্থার মৈত্রী ভবনে এক বর্ণাঢ্য বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিঞ্চিতের হাইলাকান্দি শাখার সাংস্কৃতিক সম্পাদিকা পুরবী মিশ্র। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে সম্মেলনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন শাখা সভাপতি শতানন্দ ভট্টাচার্য। উদ্বোধনী সংগীত হিসেবে…

Read More

গোপীনাথ বরদলৈ ট্রফির ফাইনালে কালাইন স্পোর্টস ক্লাব

কাটিগড়ার ছোট্ট ক্লাবের সাফল্যে উচ্ছ্বাস, সহযোগিতার অভাবে আক্ষেপ শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : ঐতিহ্যবাহী ও জনপ্রিয় গোপীনাথ বরদলৈ ট্রফির কাছাড় জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কালাইন স্পোর্টস ক্লাব। শিলচর ডিএসএ-র অধীনে আয়োজিত আট দলীয় এই টুর্নামেন্টে দুই গ্রুপের লড়াইয়ে গ্রুপ লিগে দ্বিতীয় স্থান অধিকার করে সেমিফাইনালে পৌঁছায় কালাইন স্পোর্টস ক্লাব।…

Read More

কাবুগঞ্জে একতরফা আধিপত্য মাছখাল দলের

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল একাডেমি আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের নজির গড়ল মাছখাল খাসি ক্লাব। বুধবার অনুষ্ঠিত ম্যাচে ভাগা এফসিকে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে একতরফা জয় ছিনিয়ে নেয় মাছখাল খাসি ক্লাব। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মাছখাল দল। খেলার ১৫ মিনিটে ফুলমন তেংপুরের গোলে এগিয়ে…

Read More

শ্রীভূমি ও বঙাইগাঁওয়ের ঘটনার প্রতিবাদে সরব গ্রেটার বদরপুর সিটিজেনস ফোরাম

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : শ্রীভূমি ক্লাব হিন্দুস্তানের বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে  ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা এবং বঙাইগাঁও জেলার ঢালিগাঁওয়ে শিলচরের এক শিক্ষিকা ও তাঁর পরিবারের সদস্যদের উপর কথিত হেনস্তা, শারীরিক হামলা ও জনসমক্ষে অপমানের ঘটনার প্রতিবাদে এবার সরব হল গ্রেটার বদরপুর সিটিজেনস ফোরাম। উভয় ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ…

Read More

হাইকোর্টের স্থগিতাদেশের পর আসাম বিশ্ববিদ্যালয়ে ফিরলেন উপাচার্য রাজীব মোহন পন্থ, আবেগঘন সংবর্ধনায় মুখর ক্যাম্পাস

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : উপাচার্য পদে নিয়োগ সংক্রান্ত মামলায় গৌহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের পর বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ে ফিরলেন অধ্যাপক রাজীবমোহন পন্থ। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ। তাঁকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে গোলাপ ফুল ও অসমের ঐতিহ্যবাহী গামছা নিয়ে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বেশ ক’জন…

Read More

কল্যাণ চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানালেন ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট সমাজকর্মী তথা হাসপাতালের প্রাক্তন প্রশাসনিক আধিকারিক কল্যাণ চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ সহ শহরের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ তাঁর মরদেহ শিলচরের মেহেরপুরে কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানে এক…

Read More

সোনাবাড়িঘাট সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নের বদলে জমা পড়ল দাবিপত্র

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : সোনাবাড়িঘাট সমবায় সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার মনোনয়নপত্রের পরিবর্তে রিটার্নিং অফিসারের কাছে দাবিপত্র জমা দিলেন নির্বাচনে আগ্রহী কয়েকজন প্রার্থী। ভোটার তালিকার একাধিক অসংগতি ও ত্রুটির অভিযোগ তুলে নির্বাচনের আগে তালিকা সংশোধন, বাদ পড়া প্রকৃত ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্তি এবং বাংলায় ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার…

Read More

সম্মিলিত লোকমঞ্চের বিজয়া সম্মিলনীতে সাংস্কৃতিক উৎসব

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে বুধবার সন্ধ্যায় শিলচর পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ের মুকুন্দ দাস-কালিকাপ্রসাদ স্মৃতি মঞ্চে বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক নিখিল পাল, সাধন পুরকায়স্থ, নৃত্যশিল্পী নন্দিনী চক্রবর্তী, সংগঠনের সভাপতি ডাঃ অপ্রতিম নাগ, সম্পাদক ভাস্কর দাস…

Read More

আগরতলার জগাইবাড়ি আলজামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সমাবেশ সম্পন্ন, উন্মোচিত ‘জামিয়া দর্পণ’-এর দ্বিতীয় সংখ্যা

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : পবিত্র কোরান ও হাদিসের প্রকৃত শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের আহ্বানের মধ্য দিয়ে সম্পন্ন হলো আগরতলার প্রমোদনগরস্থিত প্রমোদনগর আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়াহ জগাইবাড়ি মাদ্রাসার বার্ষিক ইসলামি সমাবেশ। নতুন প্রজন্মকে দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা, মানবিকতা ও উত্তম চরিত্রে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব…

Read More

শিলচর-আইজল জাতীয় সড়কের নরসিংহপুর বাইপাসে মৃত অজগর উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : শিলচর-আইজল জাতীয় সড়কের নরসিংহপুর বাইপাস এলাকায় একটি মৃত অজগর সাপকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সড়কের পাশে অজগরটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশাল আকৃতির অজগরটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা। প্রাথমিকভাবে অজগরটির মৃত্যুর কারণ জানা যায়নি। সড়ক পারাপারের সময় কোনও…

Read More