Category: অন্যান্য
নির্বাচন কমিশন ও ভোটাধিকার: কিছু জরুরী প্রশ্ন
শেষ পর্ব ।। প্রদীপ দত্তরায়।।(লেখক ছাত্র সংগঠন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি ও গৌহাটি হাইকোর্টের আইনজীবী)২৮ অক্টোবর : ইসিআইনেট/ ইআরওনেটনির্বাচন কমিশনের ভোটার তালিকা পরিচালনার ডিজিটাল ব্যবস্থা ইআরওনেট এবং তার পরবর্তী বৃহত্তর প্ল্যাটফর্ম ইআরসিনেট-কে ঘিরেও বিতর্কের সুত্রপাত হয়েছে । প্রশ্ন উঠেছে—ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যবহৃত সফটওয়্যার কি আইননির্ধারিত ক্ষমতাসম্পন্ন নির্বাচনী আধিকারিকদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সীমাবদ্ধ করতে পারে?গোয়ার ঘটনা…
বাল্যবিবাহবিরোধী অভিযানে রাজ্যজুড়ে ১৬২ জন গ্রেফতার, কাছাড়ে ২৭
বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্যজুড়ে ফের বৃহৎ অভিযান চালাল অসম পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালিয়ে মোট ১৬২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ধুবড়ি জেলায় সর্বাধিক ৬২ জন এবং গোয়ালপাড়া জেলায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কাছাড় জেলায় ২৭ জন এবং হাইলাকান্দি জেলায় ১৭ জনকে…
নির্বাচন কমিশন ও ভোটাধিকার : কিছু জরুরী প্রশ্ন
।। প্রদীপ দত্তরায় ।। (লেখক ছাত্র সংগঠন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি ও গৌহাটি হাইকোর্টের আইনজীবী)পর্ব -১২৭ অক্টোবর : ইদানিং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী দিল্লি সহ সারা দেশ। এর পক্ষে বিপক্ষে বহুবিধ যুক্তিতর্ক উত্থাপিত হচ্ছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন কমিশন দ্বারা গৃহীত সাম্প্রতিক কিছু পদক্ষেপ,যা নিয়ে পর্যালোচনা অবশ্যই জরুরী। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন…
আজ লক্ষ্মীপূজা
২৫ অক্টোবর : সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আজ রবিবার (২৫ অক্টোবর)। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীর পূজা করে বলে একে বলা হয় কোজাগরী পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মীপূজা বলা হয়। আশ্বিনী পূর্ণিমা ছাড়াও কেউ কেউ প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর বিশেষ পূজা করে থাকেন। কোনও কোনও অঞ্চলে দীপান্বিতা অমাবস্যায় সন্ধ্যাবেলা লক্ষ্মীপূজার রীতি প্রচলিত…
সংগ্রামের আগুনে গড়া এক অনন্য শিল্পী সত্তা, বরাকের প্রথম মহিলা ভাস্কর জয়ন্তী ঘোষ
।। ড. গণেশ নন্দী।।(অ্যাসোসিয়েট প্রফেসর, আসাম বিশ্ববিদ্যালয়)২২ অক্টোবর : নিঃসন্দেহে এ অঞ্চলের এক গৌরবময় অতীত রয়েছে। শিক্ষা-সংস্কৃতি, সাহিত্যে- সব ক্ষেত্রেই এগিয়েছিল পুরনো দিনের শিলচর। তবুও সামাজিক আরোপিত বিধি- নিষেধের জগদ্দল পাথর সরাতে এখানেও মেয়েদের লড়তে হয়েছে। মেয়েরা এটা করতে পারবে, ওটা পারবে না। সব জায়গায় যেতে পারবে না। সবকিছুতে অংশগ্রহণ করতে পারবে না । এমন…
‘যেও না নবমী নিশি লয়ে তারাদলে’
।। প্রদীপ দত্তরায় ।।(আইনজীবী, গৌহাটি হাইকোর্ট)২১ অক্টোবর : মণ্ডপে অধিষ্ঠিত দেবী প্রতিমা। দেবীর রাজকীয় রূপের মধ্যেও অসুরদলনী মাতৃমূর্তির মুখাবয়বে ফুটে উঠেছে এক অপূর্ব মায়াময় লালিত্য। সেই মুখশ্রী দেখেই শ্রদ্ধা, ভালোবাসা ও ভক্তিতে একাত্ম হয়ে ওঠেন প্রতিটি বাঙালি। মায়ের মুখে চিরন্তন অভয়বাণী, শরণাগত আর্ত মানুষের পরিত্রাণের আশ্বাস। দেবীর কাছে উচ্চ-নীচ, আপন-পরের কোনও ভেদাভেদ নেই। সকলের আর্তি,…
উৎসবের অন্তরালে নারী, স্মৃতি ও সময়ের অনুবীক্ষণ
আমার চোখে দুর্গাপুজো ।। ড. অর্পিতা দাস ।।(শিক্ষক, সাহিত্যিক)২০ অক্টোবর : দুর্গাপুজো আমার কাছে কেবল শারদীয় উৎসবের অনুষঙ্গ নয়, এক বহুস্বরিক সাংস্কৃতিক অভিজ্ঞতা—যেখানে মাটির গন্ধে জেগে ওঠে স্মৃতি, শঙ্খধ্বনির অন্তরালে উচ্চারিত হয় ইতিহাস, আর দেবীর মুখচ্ছবিতে প্রতিফলিত হয় সমকালীন নারীর বহুমাত্রিক অস্তিত্ব। শরতের আকাশে সাদা মেঘের ভাসমানতা, কাশবনের দোলন, শিউলির নৈঃশব্দ্য—সব মিলিয়ে পুজো আমার কাছে…
আলোর উৎসবে অন্ধকারে যারা, তাদেরও কি পুজো হয়?
-: আমার চোখে দুর্গাপূজা :- ।। উত্তমকুমার সী ।।(নিউজ এডিটর, দৈনিক সাময়িক প্রসঙ্গ) ১৯ অক্টোবর : দুর্গাপূজা মানেই বাঙালির আনন্দ, উচ্ছ্বাস আর মিলনোৎসব। নতুন পোশাক, আলোকসজ্জা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, বন্ধুদের সঙ্গে আড্ডা— সব মিলিয়ে উৎসবের রং ছড়িয়ে পড়ে চারদিকে। কিন্তু এই আনন্দের আড়ালেও থেকে যায় অন্য এক পৃথিবী, যেখানে পুজো আসে ঠিকই, অথচ আনন্দের আলো…
পুজো এলেই ফিরে দেখি শৈশব-কৈশোরের দিনগুলি
-: আমার চোখে দুর্গাপূজা :- ।। অনিন্দ্য ভট্টাচার্য ।।(সাংবাদিক, বদরপুর)১৮ অক্টোবর : পুজো এলেই মনটা নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে শৈশব-কৈশোরের সেই দিনগুলিতে, যখন দুর্গাপুজো মানেই ছিল শিউলির সুবাস, কাশবনের দোলা আর একরাশ অনাবিল আনন্দ। আমি যে প্রজন্মের মানুষ, সেই প্রজন্মের কাছে দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় উৎসব ছিল না; ছিল আবেগ, ভালোবাসা,…
দুর্গাপুজো মানেই একটি Nostalgic পরিবেশ
-: আমার চোখে দুর্গাপুজো :- ।। অপরাজিতা ভট্টাচার্য ।।(গবেষক, আসাম বিশ্ববিদ্যালয়)১৮ অক্টোবর : দুর্গাপূজো বাঙালির জীবনে শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির জীবনের এক ঐতিহ্য, আবেগ, অনুভূতির দিক। টানা ৩৬৫ দিন বাঙালিরা এই দিনটির প্রতীক্ষায় বসে থাকে। দুর্গাপূজা মানেই একজন বিবাহিত নারীর তার পিত্রালয়ে আসার মুহুর্তকেই বোঝায়। শরতের নীল আকাশ, সাদা কাশফুল, শিউলির মিষ্টি…
