দশম শ্রেণির ছাত্রের বাইকের ধাক্কায় হত সাইকেল আরোহী, গুরুতর আহত পড়ুয়া

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ জুন : হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, কাটলিছড়া সার্কল অফিস সংলগ্ন এলাকায় বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ধলাই মলাই হাইস্কুলের ছাত্র সনু রায় (১৫) AS24 E1363 নম্বরের বাইক নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। একই সময় কাটলিছড়া বাজার থেকে সাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন আলেকজান্ডারপুর গ্রান্ট এলাকার বাসিন্দা সজল রায় (৪৫)।
সার্কল অফিসের সামনে পৌঁছাতেই বাইক ও সাইকেলের মধ্যে সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সজল রায় ও সনু রায় দুজনেই গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে সোমবার।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কাটলিছড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাফর আহমেদ সজল রায়কে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত সনু রায়কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত সনু রায় হরিশনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সুশীল রায়ের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *