বরাক তরঙ্গ, ২৩ জুন : বিশ্ব যোগ দিবস উপলক্ষে পালংঘাটস্থিত গুরুচরণ বিদ্যাপীঠ বিদ্যালয়ে HEELPS Social Welfare Society-এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগব্যায়াম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উৎসাহিত করার লক্ষ্যে একটি বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুখ্য যোগ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাগর নাথ চৌধুরী। তিনি ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের বিভিন্ন যোগাসন, এর উপকারিতা এবং সঠিক পদ্ধতিতে যোগব্যায়াম করার কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম করার আহ্বান জানান। এছাড়াও HEELPS Social Welfare Society-এর সভাপতি কান্তিভূষণ দে যোগব্যায়ামের বহুমুখী উপকারিতা সম্পর্কে আলোচনা করেন এবং সকলকে দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সংস্থার সভাপতি কান্তি ভূষণ দে, সম্পাদক পান্তু আচার্য ও সদস্য শ্রী মাধব দেব, নিলুৎপল শীল, বাপন দেব সহ অন্যান্য সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যোগ শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশ, সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ দেব ও সোসিয়াল মিডিয়া ইনচার্জ অন্তু দেব প্রমুখ।



