শিলচরে হনুমান জয়ন্তীর বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবে মুখর শহর
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর শহর শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে উৎসবের রঙে রাঙিয়ে উঠল। সকাল থেকেই শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো ভক্তের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলো জমে ওঠে। শোভাযাত্রার সূচনা হয় শিলচরের ঐতিহ্যবাহী হনুমান মন্দির প্রাঙ্গণ থেকে। সুসজ্জিত রথে করে বিশালাকার হনুমান-এর প্রতিমা শহর পরিক্রমায় বের হয়। প্রতিমাটি ফুলের…
