Category: বরাক
শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বরাকে উচ্চপর্যায়ের পর্যালোচনা মিশন ডিরেক্টর ডাঃ লক্ষ্মণন এসের
বরাক তরঙ্গ, ২২ জুন : শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নকে আরও শক্তিশালী করতে বরাক উপত্যকার তিন জেলায় ব্যাপক পর্যালোচনা ও ক্ষেত্রসমীক্ষা চালিয়েছে অসম সরকারের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আয়ুক্ত ও সচিব ডাঃ পি অশোক বাবু এবং জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম) অসমের মিশন ডিরেক্টর ডাঃ লক্ষ্মণন এস -এর নেতৃত্বে পরিচালিত এই সফরে…
বিশ্ব সঙ্গীত দিবসে শিবালিক পার্কে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মানিত তিন বিশিষ্ট শিল্পী
বরাক তরঙ্গ, ২২ জুন : বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে শিবালিক পার্ক ডেভেলাপমেন্ট কমিটির উদ্যোগে ২১ জুন শিবালিক পার্কে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিবালিক পার্ক দুর্গা মণ্ডপ কমিটির সভাপতি ওঙ্কারনাথ রায়, শিবালিক পার্ক ডেভেলাপমেন্ট কমিটির সভাপতি সুদীপ্ত দেবরায়, শিবালিক পার্ক ওয়াটার সাপ্লাই কমিটির সভাপতি অঞ্জন স্বামী এবং…
ঋণের চাপ ও দীর্ঘদিনের অসুস্থতায় মানসিক অবসাদ, রাজনগরে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ২২ জুন : কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত রাজনগর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ধলাই থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম রুহুল উদ্দিন তালুকদার (৩৫)। তিনি রাজনগর এলাকার বাসিন্দা…
রামকৃষ্ণ মিশনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মহারাজের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জুন : শ্রীভূমির ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশনে সোমবার সফর করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন মিশনের অধ্যক্ষ স্বামী প্রেমঘনানন্দজি মহারাজের সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির…
লক্ষীপুরে ‘ডিমারাজি’ উল্লেখ করে স্বাগত তোরণ ঘিরে বিতর্ক, ক্ষোভ জনমনে
কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২২ জুন : লক্ষীপুর কেন্দ্রের ১৯টি গ্রাম-সহ বিস্তীর্ণ অঞ্চলকে নিয়ে নতুন ‘ডিমারাজি’ গঠনের সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ডিমা হাসাও জেলার সঙ্গে এই অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করে নতুন প্রশাসনিক কাঠামো গঠনের বিষয়ে সরকারি স্তরে একাধিক পত্রালাপও হয়েছে বলে জানা গেছে। বিষয়টি ঘিরে বিভিন্ন মহলে প্রতিবাদও দেখা দিয়েছে। এরই…
পঁচিশটির বেশি স্থানে সঙ্গম পরিচালনা নিরাময় স্কুল অব যোগ এডুকেশনের
গুরুচরণ বিশ্ব বিদ্যালয়, থ্রি-আসাম এনসিসি-র সঙ্গে বড় পরিসরে যোগ দিবস বরাক তরঙ্গ, ২২ জুন : দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করল গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচর। নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন-এর সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে জিসি ইউনিভার্সিটি। শিক্ষক-অশিক্ষক কর্মী, পড়ুয়া, এনসিসি ক্যাডেট ও অভিভাবকরা যোগ প্রটোকল অনুশীলনে অংশ নেন। অনুষ্ঠানে ভারতীয় পরম্পরার এই অমূল্য সম্পদ যোগ’কে…
শ্রীভূমি পিএইচই পরিদর্শন শেষে বিশুদ্ধ পানীয়জল, স্যানিটেশন ও জনসেবার মানোন্নয়নে কড়া বার্তা কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২২ জুন : অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন এবং পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল সোমবার শ্রীভূমি জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পরিদর্শন করে জেলার পানীয়জল সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন…
ছোট দুধপাতিলে জরাজীর্ণ রাস্তাকে ঘিরে ক্ষোভ, দ্রুত সংস্কারের দাবিতে সরব
বরাক তরঙ্গ, ২২ জুন : ছোট দুধপাতিল এলাকার শ্রীনগরস্থিত মুরলীধর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে সোমবার ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইন্টার্নশিপরত ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসী ও শিক্ষার্থীদের। জানা গেছে, আরণ্যক ভ্যালিতে উদ্ভিদবিজ্ঞান…
করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শনে জেলা কংগ্রেস, উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে সরব নেতৃত্ব
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জুন : করিমগঞ্জ সিভিল হাসপাতালের বর্তমান পরিষেবা, পরিকাঠামো এবং রোগীসেবার বাস্তব চিত্র খতিয়ে দেখতে সোমবার হাসপাতাল পরিদর্শন করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। তাঁর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী, আইনজীবী প্রদীপ কুরি, জ্যোতিষ পুরকায়স্থ, শঙ্খপাল চৌধুরী,…
কইয়া চা-বাগানে মিলন দাসকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা
বরাক তরঙ্গ, ২২ জুন : বরাক ভ্যালি চা ও প্রাক্তন চা-জলহা সুরক্ষা মঞ্চ, অসমের হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে কইয়া চা বাগানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিধায়ক ড. মিলন দাসকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে জলহা সমাজের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী কুতুব উদ্দিন আনসারি বলেন,…
