মুখ্যমন্ত্রীর সঙ্গে বরাকের জনপ্রতিনিধিদের বৈঠক এক ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ উদ্যোগ

বরাক তরঙ্গ, ১৩ জুলাই, সোমবার,বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী, বিধায়ক ও জনপ্রতিনিধিদের উচ্চপর্যায়ের বৈঠক নিঃসন্দেহে একটি ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ উদ্যোগ। দীর্ঘদিন ধরে অবকাঠামো, জাতীয় সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বরাক যে নানা সীমাবদ্ধতা ও বঞ্চনার মুখোমুখি হয়েছে, সেই বাস্তবতা এবার সরকারের সর্বোচ্চ স্তরে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। এটি বরাকবাসীর কাছে…

Read More

বদরপুর রেল ক্রসিংয়ের পাশে আবর্জনার স্তূপ, জনস্বাস্থ্য ও পরিবেশের সঙ্গে চরম অবহেলা

বরাক তরঙ্গ, ৬ জুলাই, সোমবার,বদরপুর রেল ক্রসিং সংলগ্ন সড়কের পাশে দিনের পর দিন জমে থাকা আবর্জনার স্তূপ এখন সাধারণ মানুষের জন্য এক বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি চলাচল করে। রেলগেট বন্ধ থাকলে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত যানবাহন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে…

Read More

প্রত্যাশা একটাই, সভায় উত্থাপিত দাবি ও প্রস্তাব যেন বাস্তবায়নের পথে এগোয়

বরাক তরঙ্গ, ২৯ জুন, সোমবার,কাছাড় জেলার উন্নয়ন নিয়ে শিলচরে অনুষ্ঠিত মতবিনিময় সভা নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে বিশিষ্ট নাগরিক, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত শোনা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় এমন সংলাপের গুরুত্ব অপরিসীম। তবে শুধু আলোচনা বা আশ্বাসে উন্নয়নের লক্ষ্য পূরণ হয় না; প্রয়োজন দ্রুত ও কার্যকর…

Read More

সীমান্তে নিরাপত্তার ফাঁকফোকর বন্ধ হোক

বরাক তরঙ্গ, ২২ জুন, সোমবার,ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রতিক সময়ে ঘটে চলা অপহরণ, হামলা ও ছিনতাইয়ের ঘটনাগুলি গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কাছাড়ের কাটিগড়ায় কৃষক রঞ্জিত দাসের অপহরণ ও নির্যাতনের ঘটনার পর শ্রীভূমি জেলার বারইগ্রাম-বিলবাড়ি এলাকায় প্রবীণ কৃষক আলা উদ্দিনের উপর হামলা এবং তাঁর দু’টি মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে…

Read More

মাদক পাচারে মহিলাদের ব্যবহার: সমাজের জন্য অশনিসংকেত

বরাক তরঙ্গ, ১৫ জুন, সোমবার,সমাজে মাদকদ্রব্যের বিস্তার আজ এক গভীর সামাজিক ও মানবিক সঙ্কটের রূপ নিয়েছে। যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার পাশাপাশি মাদক ব্যবসা অপরাধচক্রের জন্য বিপুল মুনাফার উৎস হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মাদক পাচারের কাজে বিভিন্ন সম্প্রদায়ের নারী, বিশেষ করে মুসলিম মহিলাদের ব্যবহার করা হচ্ছে এমন খবর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপ্রিয় সত্য, মাদক…

Read More

মব লিঞ্চিং : সভ্য সমাজের জন্য এক গভীর কলঙ্ক, ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে

বরাক তরঙ্গ, ৮ জুন, সোমবার,কোনও সভ্য ও গণতান্ত্রিক সমাজে আইনের শাসনের বিকল্প হতে পারে না জনতার বিচার। কিন্তু উদ্বেগের বিষয় হল, সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন প্রান্তে মব লিঞ্চিং বা উন্মত্ত জনতার হাতে মানুষ হত্যার ঘটনা বারবার সামনে আসছে। কখনও চুরির সন্দেহে, কখনও গোরু পাচারের অভিযোগে, কখনও বা গুজবের ভিত্তিতে নিরীহ মানুষকে নির্মমভাবে মারধর করে হত্যা…

Read More

সুতারকান্দি বন্দর খুলুক, বাঁচুক বরাকের অর্থনীতি

বরাক তরঙ্গ, ১ জুন, সোমবার,বরাক উপত্যকার অর্থনীতি আজ এক কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে। এই সঙ্কটের অন্যতম কারণ শ্রীভূমি জেলার সুতারকান্দি আন্তর্জাতিক স্থলবন্দরের দীর্ঘদিনের অচলাবস্থা। ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই গুরুত্বপূর্ণ বন্দর কেবল একটি বাণিজ্যিক প্রবেশদ্বার নয়, বরং বরাক উপত্যকার অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রাণকেন্দ্র। ফলে বন্দর বন্ধ থাকার প্রভাব সরাসরি পড়ছে ব্যবসা-বাণিজ্য, পরিবহন, শ্রমবাজার এবং…

Read More

কৃত্রিম বন্যার আতঙ্কে শ্রীভূমি শহর, ড্রেন ও নিকাশি ব্যবস্থার সংস্কার সময়ের দাবি

বরাক তরঙ্গ, ২৫ মে, সোমবার,বর্ষা এখনও পুরোপুরি শুরু হয়নি, অথচ শ্রীভূমি জেলা সদরের চিত্র ইতিমধ্যেই উদ্বেগজনক। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। আষাঢ়-শ্রাবণে যদি টানা সপ্তাহখানেক ভারি বর্ষণ হয়, তাহলে পরিস্থিতি যে ভয়াবহ আকার নেবে তা সহজেই অনুমান করা যায়। শহরের অধিকাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়বে, হাজার হাজার মানুষ গৃহবন্দি হয়ে মানবেতর জীবনযাপন…

Read More

ভাষা শহিদদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক

বরাক তরঙ্গ, ১৮ মে, সোমবার,১৯৬১ সালের এই দিনটি বরাক উপত্যকার ইতিহাসে এক বেদনাবিধুর অথচ গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। মাতৃভাষা বাংলার সাংবিধানিক মর্যাদা ও ভাষাগত অধিকার রক্ষার দাবিতে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ। কিন্তু তৎকালীন উগ্র অসমিয়া জাতীয়তাবাদী সরকারের দমনমূলক নীতির জেরে পুলিশের গুলিতে প্রাণ হারান ১১ জন ভাষা সংগ্রামী। তাঁদের আত্মবলিদানের বিনিময়েই বরাক উপত্যকায়…

Read More

শিলচরের ন্যায্য দাবি, এবার কি মিলবে মন্ত্রিত্ব?

বরাক তরঙ্গ, ১১ মে, সোমবার,অসমের রাজনৈতিক মানচিত্রে শিলচর শুধুমাত্র একটি শহরের নাম নয়; বরং বরাক উপত্যকার প্রাণকেন্দ্র। প্রশাসন, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য— প্রতিটি ক্ষেত্রেই শিলচরের গুরুত্ব অপরিসীম। অথচ এই শহরটি গত চার দশকেরও বেশি সময় ধরে রাজ্য মন্ত্রিসভায় কোনও প্রতিনিধিত্ব না পাওয়া নিঃসন্দেহে এক গভীর রাজনৈতিক বঞ্চনার প্রতীক। ১৯৮৫ সালের পর থেকে শিলচরের কোনও বিধায়ক মন্ত্রী…

Read More