বড়খলার হরিণছড়ায় বোলেরোর হিট অ্যান্ড রান, মৃত্যু কিশোরের

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ জুন : বড়খলা এলাকার হরিণছড়ায় হিট অ্যান্ড রানের ঘটনা ঘটল। বলেরোর ধাক্কায় প্রাণ হারাল ১৩ বছরের এক কিশোর। মৃত কিশোরের নাম নাসিম উদ্দিন বড়ভূইয়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে বড়খলা অভিমুখ থেকে দ্রুতগতিতে আসা একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নাসিম উদ্দিনকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর কিশোরটি গাড়ির চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভিযোগ, দুর্ঘটনা ঘটানোর পর চালক গাড়িসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্ত গাড়িচালকের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *