Category: বরাক
মহাসড়কের জাফিরবন্দে বেহাল সড়ক, দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত
বরাক তরঙ্গ, ৬ জুলাই : শিলচর-হাফলং মহাসড়কের জাফিরবন্দ এলাকার রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগ, সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত এবং ক্ষতিগ্রস্ত নিকাশি ব্যবস্থার কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি যানবাহনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও এখনও পর্যন্ত স্থায়ী…
কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাসিক সভা: রাজ্যের প্রতিটি জেলায় ইউনিট গঠনের সিদ্ধান্ত
বরাক তরঙ্গ, ৬ জুলাই : সভাপতি সজল কান্তি দাসের নেতৃত্বে রবিবার সন্ধ্যায় শিলচরে অনুষ্ঠিত হলো কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাসিক সভা। সভায় সংগঠনের কার্যক্রমকে সমগ্র আসামে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার লক্ষ্যে প্রতিটি জেলায় দ্রুত শাখা বা ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, রাজ্যজুড়ে সংগঠনের ইউনিট গঠনের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন…
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান পালন করল লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচার
বরাক তরঙ্গ, ৫ জুলাই : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান পালন করছে লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচার। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার মালিনী বিলস্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রাঙ্গণে যৌথ উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির মোট ২০টি ফলদ গাছের চারা রোপণ করা হয়। ক্লাব…
হাইলাকান্দিতে ফের ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক মাদক পাচারকারী
বরাক তরঙ্গ, ৫ জুলাই : হাইলাকান্দি জেলায় মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। রামনাথপুর থানার পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রামনাথপুর থানার ওসি ধর্মেন্দ্র দাসের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা…
মুনলাইট স্পোর্টস অ্যাকাডেমির ফুটবলারদের ক্রীড়াসামগ্রী প্রদান করল ‘খোঁজ শিলচর’
বরাক তরঙ্গ, ৫ জুলাই : কাবুগঞ্জের মুনলাইট স্পোর্টস অ্যাকাডেমিতে ফুটবল ও ক্রিকেটে ছেলে-মেয়েদের দীর্ঘদিন ধরে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছেন অ্যাকাডেমির কোচ ও কর্মকর্তারা। তাদের আমন্ত্রণে সম্প্রতি একাডেমি পরিদর্শনে যায় সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ‘খোঁজ শিলচর’-এর একটি প্রতিনিধি দল। এদিন সংগঠনের পক্ষ থেকে একাডেমির ১২ জন ফুটবল খেলোয়াড়ের হাতে হলুদ রঙের জার্সি, প্যান্ট এবং একটি…
‘তাজ উদ্দিন বড়ভূইয়া স্মারক সাংবাদিকতা পুরস্কার’ পেলেন নিখিল দাশ
দ্বিতীয় প্রয়াণবার্ষিকী পালিত দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৫ জুলাই : সাংবাদিক ও সমাজচিন্তক তাজ উদ্দিন বড়ভূইয়ার দ্বিতীয় প্রয়াণবার্ষিকী উপলক্ষে রবিবার শিলচর প্রেস ক্লাবে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বরাক উপত্যকার উন্নয়নের জন্য ঘোষিত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান। আলোচনার বিষয় ছিল ‘বরাক উপত্যকার উন্নয়ন ও সংবাদমাধ্যম’। বক্তাদের মতে, মহাসড়ক,…
শিলচর-ইম্ফল জাতীয় সড়কে ৫ হাজার লরি আটকে, চরম দুর্ভোগে চালক-খালাসিরা
বরাক তরঙ্গ, ৫ জুলাই : শিলচর-ইম্ফল ৩৭ নম্বর জাতীয় সড়কে গত ১০ দিন ধরে প্রায় ৫ হাজার মালবোঝাই লরি আটকে থাকায় চরম সংকটের মুখে পড়েছেন চালক, সহচালক ও খালাসিরা। ফুলেরতল থেকে জিরিঘাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে লরির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে, যার ফলে যান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। জানা গেছে, প্রতিদিন সীমিত সংখ্যক লরিকে পুলিশি…
মানবসেবার অঙ্গীকারে হাইলাকান্দি রোটারি ক্লাবের অভিষেক সম্পন্ন
সভাপতি কামাল চৌধুরী, সম্পাদক দীপককুমার দে বরাক তরঙ্গ, ৫ জুলাই : আন্তর্জাতিক রোটারি ডিস্ট্রিক্ট-৩২৪০-এর অন্তর্গত হাইলাকান্দি রোটারি ক্লাবের ২০২৬-২৭ বর্ষের ২২তম অভিষেক অনুষ্ঠান শনিবার ক্লাব প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন পরিচালন পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ ও শিলচর কাছাড় কলেজের জ্যেষ্ঠ অধ্যাপক ড. জয়দীপ…
শিলচরে ই-অটো অতিরিক্ত চলাচল নিয়ে সাধারণ সভা, আয়হানি ও যানজটের অভিযোগ
বরাক তরঙ্গ, ৫ জুলাই : শিলচর শহরে ই-অটোরিকশার ক্রমবর্ধমান সংখ্যা, যানজট, ট্রাফিক আইন লঙ্ঘন এবং চালকদের আয়হানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাধারণ সভার আয়োজন করল শিলচর শহর এলাকার ই-অটোরিকশা মালিক ও চালক সমিতি। রবিবার শিলচর মহিলা কলেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবহন বিভাগের এমবিআই সমুদ্র দাস এবং শিলচর ট্রাফিক পুলিশের ইনচার্জ…
হাইলাকান্দিতে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে কাঠ ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত বন বিভাগের
বরাক তরঙ্গ, ৫ জুলাই : রাজ্যজুড়ে অবৈধ কাঠ পাচার রোধ এবং বনজ সম্পদ সংরক্ষণে বন বিভাগের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে হাইলাকান্দি জেলার রামনাথপুর এলাকায় বড়সড় অভিযান চালানো হয়। বনমন্ত্রীর নির্দেশের পর জেলা জুড়ে চলা অভিযানের ধারাবাহিকতায় হাইলাকান্দি জেলা বন বিভাগের একটি বিশেষ দল ঘাড়মুরা রেঞ্জের অন্তর্গত রামনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাঠ…
