মহাকাশ গবেষণার নতুন দিগন্ত সন্ধানে কর্মশালা শুরু আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ ও তার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সোমবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হল পাঁচ দিনের এক আন্তর্জাতিক কর্মশালা। ‘আইনস্টাইনস জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক এই বিশেষ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ, পুনের আন্তঃবিশ্ববিদ্যালয় জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান কেন্দ্র (আয়ুকা) এবং আইকার্ড। কর্মশালার মূল লক্ষ্য হচ্ছে পাঠ্যপুস্তকের তাত্ত্বিক…

Read More

শহরে বেহাল সড়ক : NHIDCL এর সঙ্গে বিজেপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সড়কের এই বেহাল অবস্থাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সমস্যার সমাধানে উদ্যোগ নিয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন। প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়ের পরামর্শে বিজেপির প্রাক্তন কাছাড়…

Read More

পাসি সমাজের রাজ্য সভাপতি জয়প্রসাদ পাসি প্রয়াত, শোক

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : পাসি সমাজের রাজ্য সভাপতি ও কিরণদীপ এনজিও-র প্রতিষ্ঠাতা জয়প্রসাদ পাসি (ছোটু) আর নেই। শনিবার রাত প্রায় ৮-৩০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুর খবরে কাশীপুরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন পুত্রবধূ, এক কন্যা ও…

Read More

‘ভাষা শহিদ স্টেশন’ নামকরণের ব্যাপারে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব আবারও প্রকট হল : বিডিএফ

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : ভাষা শহিদ স্টেশন নামকরণের ব্যাপারে সম্প্রতি এডভোকেট ধর্মানন্দ দেবের করা এক আরটিআই এর জবাবে রেলমন্ত্রক জানিয়েছে যে এই নিয়ে সরকারি তরফে এযাবৎ কোন আনুষ্ঠানিক প্রস্তাবই পাঠানো হয়নি। পুরো ঘটনাক্রম নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, এতদিন ধরে…

Read More

শিবালিক পার্কে জমাজল সমস্যা নিয়ে নাগরিক সভা, বোয়ালজুর খাল সংস্কারের জোর দাবি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : শিলচরের শিবালিক পার্ক ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের জমাজল সমস্যার সমাধান এবং বোয়ালজুর খালের সংস্কারের দাবিতে রবিবার বিকেলে এক গুরুত্বপূর্ণ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। শিবালিক পার্ক দুর্গামণ্ডপে শিবালিক পার্ক ডেভেলাপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শিবালিক পার্ক ছাড়াও উত্তর কৃষ্ণপুর, সুকান্ত সরণীসহ…

Read More

মেডিক্যালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তেজনা, মোতায়েন বিশাল পুলিশ ও সিআরপিএফ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : রবিবার রাতে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মৃত সুজলা দাস, বাড়ি কালাইন এলাকায়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় মানুষজন। ঘটনার পরপরই হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলচর…

Read More

মাসদিন থেকে জলের তলায় রাস্তা সহ একাধিক ঘরবাড়ি, মামলা ধলাই থানায়

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করায় মাসদিন থেকে জলের তলায় রাস্তা সহ একাধিক ঘরবাড়ির চারিদিক। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ধলাইয়ের বনগ্রাম এলাকার জনগণ। এই জমাজল থেকে মুক্তি পেতে প্রশাসন সহ স্থানীয় মাতব্বর ব্যক্তিদের দ্বারস্থ হয়েও কোন সুরাহা হয়নি। সম্প্রতি কয়েক দিনের বৃষ্টিতে ভয়াবহ রূপ নেয় বনগ্রামের কমরুল ইসলাম রোড। সোমবার…

Read More

বেহাল দশা পাথারকান্দি দক্ষিণ রেলওয়ে গেট সড়ক, দুর্ভোগ

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : শ্রীভূমি জেলার গুরুত্বপূর্ণ জনপদ পাথারকান্দির দক্ষিণ রেলওয়ে গেট সংলগ্ন সড়কের বেহাল অবস্থা এখন সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে বিভাগীয় উদাসীনতা এবং সংস্কারের অভাবে অসম-ত্রিপুরা জাতীয় সড়কের উপর অবস্থিত এই গুরুত্বপূর্ণ রেলওয়ে ক্রসিংয়ের দু’ধারের রাস্তা কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন, যাত্রীবাহী…

Read More

ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা সমিতির বৈঠক

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : রবিবার দুপুর বারোটায় বরাক ভ‍্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, হাইলাকান্দি জেলা সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় মৈত্রী ভবনে। ফোরামের পঁচিশ বছর উপলক্ষে “রজত জয়ন্তী বর্ষ উদযাপন” নিয়ে অনুষ্ঠিত সভায় পৌরহিত‍্য করেন জেলা সভাপতি সুশান্তমোহন চট্টোপাধ্যায়। শুরুতে সভাপতি উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার উদ্দেশ্য ব‍্যাখ‍্যা করার জন‍্য আমন্ত্রণ জানান…

Read More

কাল থেকে শিলচরে দু’দিনব্যাপী শ্রীমদ্ভাগবত কথা পরিবেশন

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : শিলচরের তুলাপট্টি এলাকার শ্রী শ্যামসুন্দর জিউর মন্দিরে আগামী ২০ ও ২১ এপ্রিল (সোম ও মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী শ্রীমদ্ভাগবত কথা পরিবেশন। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ধর্মীয় আসর শুরু হবে। শ্রীমদ্ভাগবত কথা পরিবেশন করবেন কলকাতার (শ্রীগৌরাঙ্গ মন্দির, শ্রীভূমি) গুরুদেব প্রভুপাদ নারাজ কিশোর গোস্বামীর সহধর্মিনী গুরুমাতা উমা গোস্বামী। আয়োজকদের…

Read More