Category: বরাক
আরআর ফ্যাশনের উদ্যোগে ৮ জুলাই থেকে তিনদিনের প্রদর্শনী ও বিক্রয় মেলা
বরাক তরঙ্গ, ৫ জুলাই : স্থানীয় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি পণ্যের প্রসার এবং ক্ষুদ্র ফ্যাশন শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে আরআর ফ্যাশনের উদ্যোগে আগামী ৮ থেকে ১০ জুলাই তিনদিনব্যাপী এক বিশেষ ফ্যাশন প্রদর্শনী ও বিক্রয় মেলার আয়োজন করা হয়েছে। শিলচরের হাইলাকান্দি রোডের রাঙ্গিরখাড়ি এলাকার হোটেল বিভায় প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট…
বদরপুরে এক্সপ্রেস ট্রেন থেকে গাঁজা উদ্ধার, আটক যাত্রী
এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৫ জুলাই : শনিবার রাতে নিয়মিত তল্লাশির সময় আরপিএফ ও জিআরপির যৌথ দল ১৫৬২৬ নম্বরের আগরতলা–দেওঘর সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের D1 কোচের ২৫ নম্বর আসনে এক যাত্রীকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায়। পরে তাকে বদরপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে তল্লাশি চালানো হয়। এনডিপিএস আইনের বিধি মেনে তল্লাশি চালিয়ে তার ট্রলি ব্যাগ থেকে…
বড়খলায় ‘হিট অ্যান্ড রান’, মৃত্যু যুবকের রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ
এস পাল, বড়খলা।বরাক তরঙ্গ, ৫ জুলাই : কাছাড় জেলার বড়খলা থানার অন্তর্গত হরিণছড়া এলাকায় এক ‘হিট অ্যান্ড রান’ পথ দুর্ঘটনায় সুরজলাল বাউরি নামে এক ব্যক্তির মৃত্যু ঘিরে শনিবার গভীর রাত পর্যন্ত উত্তেজনা ছড়ায়। দুর্ঘটনায় গুরুতর আহত সুরজলাল বাউরিকে প্রথমে বড়খলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে…
হাইলাকান্দিতে ২০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, আটক ১
বরাক তরঙ্গ, ৫ জুলাই : হাইলাকান্দিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেলো জেলা পুলিশ ও আসাম রাইফেলস। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হাইলাকান্দি বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজারটি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় MZ 01B 7816 নম্বরের একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো…
শিলচরে মহিলা-সহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার হেরোইন
বরাক তরঙ্গ, ৪ জুলাই: শিলচরে পৃথক অভিযানে এক মহিলা-সহ দুই অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোট ৪৩০টি হেরোইনের এম্পুল উদ্ধার ও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া মহিলা ফরিদা বেগম (৪৪) দক্ষিণ সৈদপুরের কাটা গাছতলা এলাকার বাসিন্দা। অপর অভিযুক্ত চান্দমিয়া লস্কর (৫০) মধুরবন্দ এলাকার বাসিন্দা। শনিবার রাতে কাটা…
কাছাড়জুড়ে যোগচর্চা প্রসারে প্রস্তুত ১২০ প্রশিক্ষিত যোগ প্রশিক্ষক
বরাক তরঙ্গ, ৪ জুলাই : গ্রামাঞ্চল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরে যোগচর্চা বিস্তারের লক্ষ্য নিয়ে আয়োজিত পিএম শ্রী ‘গাঁওয়ে গাঁওয়ে যোগ মহা-অভিযান’-এর বেসিক লেভেলের ১১ দিনের সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় আয়ুষ মিশন, কাছাড়ের উদ্যোগে শিলচরের ইটখোলাস্থ কমিউনিটি বেসড ট্রেনিং সেন্টারে (সিএমটিসি) অনুষ্ঠিত সমাপ্তি অনুষ্ঠানে ১২০ জন প্রশিক্ষণার্থীর হাতে প্রশিক্ষণ সম্পন্নের শংসাপত্র…
জমি জবরদখল মুক্ত করতে মামলা সোনাবাড়িঘাট হাসপাতাল পরিচালন কমিটির
বরাক তরঙ্গ, ৪ জুলাই : সোনাবাড়িঘাট হাসপাতালের জমি জবরদখল নিয়ে মামলা গড়ালো পুলিশে। সম্প্রতি হাসপাতাল পরিচালন কমিটি জমি দখলমুক্ত করতে সার্কল অফিসের দ্বারস্থ হয়। এরপর দফায় দফায় নোটিশ জারি করার পরও কয়েকটি দোকানের মালিক দখল ছাড়তে নারাজ। এ নিয়ে শনিবার হাসপাতালে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে এক সভার আয়োজন করে পরিচালন কমিটি। সভায় দখল…
রামপুর বাগান এমই স্কুল পরিদর্শনে কিশোর, সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস
বরাক তরঙ্গ, ৪ জুলাই: ডলুর রামপুর বাগান এমই স্কুল শনিবার পরিদর্শন করেন বিধায়ক কিশোর নাথ। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের পুরোনো ভবন, জরাজীর্ণ টিনের ছাদ, বিদ্যুৎ সংযোগের অভাব এবং পর্যাপ্ত ফ্যান না থাকার মতো একাধিক সমস্যার বিষয়টি…
বহিঃরাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ কাটিগড়ার যুবক, উৎকণ্ঠায় পরিবার
এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৪ জুলাই : বহিঃরাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হলেন কাটিগড়ার এক যুবক। নিখোঁজ যুবকের নাম সুভাষ দাস (২৮)। তিনি কাটিগড়ার চণ্ডীনগর দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা। জানা গেছে, প্রায় এক মাস আগে কাটিগড়ার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা সাজু উদ্দিন চৌধুরী সুভাষ দাসকে রাজস্থানের একটি বেসরকারি সংস্থায় কাজের জন্য নিয়ে যান। পরে…
শ্রীগৌরীতে জমি নিয়ে উত্তেজনা, তদন্তে বদরপুর পুলিশ
এস পাল, বদরপুর।বরাক তরঙ্গ, ৪ জুলাই : শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত শ্রীগৌরী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘদিনের পারিবারিক জমি নিয়ে দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে চলে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বদরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।জমির ক্রেতা…
