চুরাইবাড়িতে দেড় কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার; আটক ২

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শ্রীভূমি জেলা পুলিশ। চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল প্রায় সাড়ে ছয়টা নাগাদ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরাইবাড়ি নাকা পয়েন্টে কড়া নজরদারি শুরু করা হয়। খবর ছিল,…

Read More

সিবিএসই দশম শ্রেণির ফলাফলে সাফল্য আজহারুল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : চলতি বছরের সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করে শ্রীভূমি জেলার গর্ব হয়ে উঠেছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জের মেধাবী ছাত্র আজহারুল ইজাজ। পরীক্ষায় ৯৬.৬ শতাংশ নম্বর পেয়ে ডিস্টিংশনসহ উত্তীর্ণ হয়েছে।সব বিষয়ে লেটার মার্ক অর্জন করে আজহারুল শুধু নিজের পরিবার নয়, বিদ্যালয়, গ্রাম ও সমগ্র এলাকার…

Read More

কটামণির গদারপুলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৫

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : কটামণির গদারপুল এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই অটোর মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, লোয়াইরপোয়া–কানমুন সড়কে এএস-১০-বিসি-৭২১৭ নম্বরের একটি ইলেকট্রিক অটো ইচাবিল দিক থেকে কটামণির দিকে আসছিল। অপরদিকে, এএস-১০-বিসি-৬৬১৭ নম্বরের একটি পেট্রোলচালিত অটো কটামণি থেকে ইচাবিলের দিকে…

Read More

ধলাইয়ে বিয়ের আসরে রক্তারক্তি, মধ্যস্থতাকারীর বাড়ির সামনে কনেপক্ষের হামলায়

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : পালিয়ে বিয়েকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রাম। বিয়ের পিঁড়িতে বসার আগেই মধ্যস্থতাকারীর বাড়ির সামনে কনেপক্ষের অতর্কিত চুরিকাঘাতে গুরুতর আহত হলেন বরের চাচা। বর্তমানে তিনি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, রাজনগর গ্রামের বাসিন্দা আইনুল হক…

Read More

শিলচরে মাধ্যমিক পরীক্ষার টপারদের সংবর্ধনা দীপায়ন চক্রবর্তীর

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : শিলচর বিধানসভা কেন্দ্রের ২৯টি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার স্কুল টপারদের সম্মান জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গান্ধী ভবনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,…

Read More

নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার, শোকাবহ কালাইন

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : বাংলা নববর্ষের আনন্দঘন আবহের মধ্যেই কাছাড় জেলার কালাইন এলাকার ছলিগ্রামে নেমে এলো শোকের ছায়া। পয়লা বৈশাখে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল বৃহস্পতিবার। জানা গেছে, বুধবার পয়লা বৈশাখ বিকেল আনুমানিক চারটা নাগাদ প্রতিদিনের মতোই নদীতে স্নান করতে যান বাহাদুর গোয়ালার ছেলে কিরণ গোয়ালা। তবে সন্ধ্যা ঘনিয়ে…

Read More

ভোলানন্দগিরি মহারাজের ৯৭তম তিরোধান তিথি পালিত

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : শ্রীশ্রী ভোলানন্দগিরি মহারাজের ৯৭তম তিরোধান তিথি উপলক্ষে শিলচর রাঙ্গিরখাড়িস্থিত শ্রীশ্রী ভোলাগিরি আশ্রমে বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভক্ত ও সাধুরা এই পবিত্র দিনে মহারাজের চরণে শ্রদ্ধা জানিয়েছেন। আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, “ভারতবর্ষ সাধু সন্তদের দেশ। সাধু-সন্তদের জীবন সর্বস্ব ত্যাগ ও তিতিক্ষাময়। এখানে সাধুরাই মানুষকে মুক্তির…

Read More

ফুলবাড়িতে আম্বেদকর জয়ন্তী উদযাপন, কৃতী পড়ুয়াদের সংবর্ধনা পাটনি পরিষদের

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : বরাক ভ্যালি পাটনি পরিষদের ফুলবাড়ি আঞ্চলিক কমিটির উদ্যোগে বুধবার ফুলবাড়ির প্রথম খণ্ড শিয়ালটেক গ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বাবা সাহেব ড. ভীমরাও রামজি আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী। এদিন অনুষ্ঠানের সূচনায় পরিষদের কর্মকর্তা, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা বাবা সাহেবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায়…

Read More

ভুবনেশ্বরনগরে সড়ক নির্মাণে অনিয়ম, গ্রামসভা ছাড়াই কাজ শুরু ঘিরে ক্ষোভ

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত ভুবনেশ্বরনগর জিপিতে সড়ক নির্মাণকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ২০২৪-২৫ অর্থবছরের তহবিল থেকে প্রায় ৪ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হলেও শুরু থেকেই উঠছে একাধিক অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, কোনও ধরনের গ্রামসভা আহ্বান না করেই হঠাৎ করে কাজ শুরু…

Read More

বিশ্ব শিল্প দিবসে আসাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতা আয়োজন

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : বিশ্ব শিল্প দিবস উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস বিভাগ উদ্যোগে বুধবার সন্ধ্যায় এক বিশেষ ভার্চুয়াল বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। “ইন সার্চ অব আর্ট : অ্যা কোয়েস্ট ফর মিনিং অ্যান্ড পারপাস” শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী কলাভবনের অধ্যাপক তথা বিশিষ্ট শিল্প-ইতিহাসবিদ ড. সৌমিক নন্দী মজুমদার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের…

Read More