সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান পালন করল লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচার

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুলাই : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান পালন করছে লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচার। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার মালিনী বিলস্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রাঙ্গণে যৌথ উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির মোট ২০টি ফলদ গাছের চারা রোপণ করা হয়। ক্লাব সূত্রে জানা যায়, গত ১ জুলাই শুরু হওয়া এই সপ্তাহব্যাপী অভিযান আগামী ৭ জুলাই পর্যন্ত চলবে। ইতিমধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তি উদ্যান, মা বিপদনাশিনী মন্দির প্রাঙ্গণ, এয়ারপোর্ট রোড, ভারত সেবাশ্রম সঙ্ঘ প্রাঙ্গণসহ শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি লায়ন সুব্রত বিশ্বাস পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যাও অত্যন্ত জরুরি।
এছাড়া ক্লাবের সদস্য ও ডিস্ট্রিক্ট ৩২২জি-এর জোন-১৬-এর জোন চেয়ারপারসন লায়ন বাসুদেব ভট্টাচার্য বলেন, “গাছ আমাদের প্রাণ। তাই প্রতিটি গাছকে নিজের সন্তানের মতো যত্ন নিতে হবে।” তিনি প্রতিটি স্কুল, সরকারি ও বেসরকারি অফিস, গ্রাম এবং শহরে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন সুব্রত বিশ্বাস, লায়ন বাসুদেব ভট্টাচার্য, লায়ন সৌমিত্র ভট্টাচার্য, লায়ন সুব্রত ধর, লায়ন ড. জয়ন্তী ভট্টাচার্য, লায়ন ছন্দা দে, লিও লায়ন শ্রীময় ভট্টাচার্য, ফাহিম লস্কর, স্বর্ণদীপ ঘোষ এবং অরিন্দম পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *