হাইলাকান্দিতে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে কাঠ ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত বন বিভাগের

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুলাই : রাজ্যজুড়ে অবৈধ কাঠ পাচার রোধ এবং বনজ সম্পদ সংরক্ষণে বন বিভাগের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে হাইলাকান্দি জেলার রামনাথপুর এলাকায় বড়সড় অভিযান চালানো হয়। বনমন্ত্রীর নির্দেশের পর জেলা জুড়ে চলা অভিযানের ধারাবাহিকতায় হাইলাকান্দি জেলা বন বিভাগের একটি বিশেষ দল ঘাড়মুরা রেঞ্জের অন্তর্গত রামনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাঠ ব্যবসায়ী ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান সৈতেন্দ্র রায়ের নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ মূল্যবান কাঠ এবং কাঠ প্রক্রিয়াকরণের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে আনুমানিক ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যের বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া কাঠ এবং বাজেয়াপ্ত করা যন্ত্রপাতির বৈধতা খতিয়ে দেখা হচ্ছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *