কাল থেকে শিলচরে দু’দিনব্যাপী শ্রীমদ্ভাগবত কথা পরিবেশন

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : শিলচরের তুলাপট্টি এলাকার শ্রী শ্যামসুন্দর জিউর মন্দিরে আগামী ২০ ও ২১ এপ্রিল (সোম ও মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী শ্রীমদ্ভাগবত কথা পরিবেশন। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ধর্মীয় আসর শুরু হবে। শ্রীমদ্ভাগবত কথা পরিবেশন করবেন কলকাতার (শ্রীগৌরাঙ্গ মন্দির, শ্রীভূমি) গুরুদেব প্রভুপাদ নারাজ কিশোর গোস্বামীর সহধর্মিনী গুরুমাতা উমা গোস্বামী। আয়োজকদের…

Read More

এআই-নির্ভর উদ্ভাবন ও প্রযুক্তি-নেতৃত্বাধীন জাতি গঠন: ভারতের রোডম্যাপ শীর্ষক বক্তৃতার অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে শনিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে “এআই-নির্ভর উদ্ভাবন ও প্রযুক্তি-নেতৃত্বাধীন জাতি গঠন: ভারতের রোডম্যাপ” শীর্ষক একটি আমন্ত্রিত বক্তৃতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ড. ঋষিমোহন ভাটনগর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈক্ষিক…

Read More

শ্রীভূমিতে মহিলা সংরক্ষণ বিল ঘিরে মহিলা মোর্চার প্রতিবাদ, দাহ রাহুল গান্ধীর কুশপুতুল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বরাক উপত্যকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। এই আবহেই ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা মহিলা মোর্চার উদ্যোগে এক বিক্ষোভমূলক প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়, যেখানে বিরোধী দলগুলির বিরুদ্ধে সরব হন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। জেলা বিজেপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কংগ্রেস…

Read More

ঝাড়খণ্ডে কর্মরত সিআরপিএফ জওয়ানের মৃত্যু, বাঁশকান্দিতে শোকের ছায়া

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল: অকালে প্রয়াত হলেন বাঁশকান্দির করইকান্দি এলাকার বাসিন্দা তথা সিআরপিএফ জওয়ান কে আনন্দ সিংহ। তিনি ছিলেন কে কান্ত সিংহের পুত্র এবং সিআরপিএফের ১৯৭ নম্বর ব্যাটেলিয়ানে ঝাড়খণ্ডে কর্মরত ছিলেন। জানা গেছে, কিছুদিন ধরে তিনি জন্ডিসে ভুগছিলেন। কর্মরত অবস্থায় গত শনিবার ঝাড়খণ্ডেই তাঁর মৃত্যু হয়। রবিবার বিকেলে তাঁর কফিনবন্দি মৃতদেহ নিজ বাড়ি করইকান্দিতে পৌঁছালে…

Read More

পল্লব দাসের স্মৃতিচারণ কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের উদ্যোগে রবিবার দুপুর ১২টায় শিলচরের ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন কীর্তনের মাঠে সদ্যপ্রয়াত পল্লব দাসের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাঁর জীবনকর্ম, সমাজসেবামূলক অবদান এবং ব্যক্তিত্বের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।…

Read More

রায় (খয়রা) জাতির মর্যাদা প্রাপ্তির সংবর্ধনা সভা দরগাকোণায় সম্পন্ন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : অল আসাম রায় (খয়রা) সমাজের উদ্যোগে রবিবার দরগাকোণা চালতাবস্তিতে অনুষ্ঠিত হলো ‘রায় (খয়রা) জাতির মর্যাদা প্রাপ্তির সংবর্ধনা সভা’। প্রতি বছরের মতো এবারও আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার রায় (খয়রা) জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। সভার শুরুতে সমাজের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। পরে…

Read More

ছোটমামদার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ রকনালা থেকে উদ্ধার

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : লক্ষীপুর কেন্দ্রের ছোটমামদার নিখোঁজ রাজু দাসের মৃতদেহ গোঁসাইনগর কালাপুলের কাছে রকনালা থেকে উদ্ধার হল। রবিবার সকালে নালায় তাঁর মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় লক্ষীপুর থানায়। ওসি শঙ্কর দয়াল পুলিশ বাহিনী নিয়ে ঘটনা স্থলে পৌছান।  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিক্যালের মর্গে। বিকেলে ময়নাতদন্তের পর…

Read More

ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এপিবিইএফের কাছাড় জেলা কমিটি ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির যৌথ ব্যবস্থাপনায় শিলচর সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিপুল সংখ্যক রক্তদাতা অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের…

Read More

ধোয়ারবন্দের প্রাক্তন এপি সদস্য বিজয় দেবরায় প্রয়াত

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : ধোয়ারবন্ধের কমলাবাড়ির বাগবাহারের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজয় দেবরায় (রাখু)  প্রয়াত হলেন। শনিবার সকালে ৯-৩০ মিনিটে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স ছিল মাত্র ৬৩ বছর। চারবার কংগ্রেসের টিকিটে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত বিজয় দেবরায় এলাকার একজন জনপ্রিয় নেতা ছিলেন। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে…

Read More

পাথারকান্দি সেন্টেল পাবলিক স্কুলে দশম শ্রেণির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : দশম শ্রেণির পরীক্ষার কৃতী শিক্ষার্থী ও মেধা তালিকায় স্থান পাওয়া টপারদের সম্মান জানালো পাথারকান্দি সেন্টেল পাবলিক স্কুল কর্তৃপক্ষ। শনিবার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সংবর্ধনা জানানো হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের শুরুতেই ফুল, উত্তরীয়, করতালি এবং সম্মাননা স্মারক দিয়ে কৃতী…

Read More