মহিলা সংরক্ষণ বিল : কংগ্রেসের বিরুদ্ধে শিলচরে মহিলা মোর্চার আক্রোশ র‍্যালি

দীপ দেব ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : মহিলা সংরক্ষণ বিল সংসদে পাস না হওয়ার অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধে সরব হল জেলা বিজেপির মহিলা মোর্চা। শনিবার বিকেলে এক প্রতিবাদ জানাতে আক্রোশ মহিলা পদযাত্রা বের করে মোর্চা। এর আগে সেখানে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। নরসিংটোলা ময়দান থেকে শুরু হওয়া এই পদযাত্রা শহরের রাঙ্গিরখাড়ি…

Read More

শিলচর শহরের বেহাল রাস্তা : সরব এসইউসিআই

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : শিলচর শহরের প্রাণকেন্দ্র ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানে স্থানে সৃষ্টি হওয়া বিশাল বিশাল গর্তের ফলে জনজীবন বিপর্যস্ত। এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটি। দলের জেলা সম্পাদক…

Read More

শিলচর বঙ্গভবনে রবিবার ঈদ মিলনোৎসব, জোরদার প্রস্তুতি

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দকে সামনে রেখে শিলচর বঙ্গভবনে আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য ঈদ মিলনোৎসব। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক ‘ঈদ সম্মিলনী উদযাপন কমিটি’র সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও কার্যকরী সভাপতি সিহাবউদ্দিন আহমেদ। আয়োজকদের পক্ষ থেকে…

Read More

শিলচরে চোর দম্পতি গ্রেফতার, উদ্ধার  ৫ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : শিলচরে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল অভিজিৎ দাস (২৫) ও তার স্ত্রী নিবেদিতা দাস গোয়ালা (২৩)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা নগদ অর্থ, একটি সোনার হার এবং দু’টি কানের দুল। পুলিশ সূত্রে জানা গেছে, অভিজিৎ দাস দীর্ঘদিন ধরে চুরির…

Read More

পৃথক দু’টি অভিযানে মাদক সহ পিস্তল উদ্ধার কাছাড় পুলিশের, গ্রেফতার ৫

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : কাছাড় জেলায় মাদক বিরোধী দু’টি পৃথক অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। প্রায় ২ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধারের পাশাপাশি একটি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক সরবরাহকারী মুফিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সংবাদমাধ্যমকে পুলিশ সুপার (ক্রাইম) রজতকুমার পাল জানান, গোপন সূত্রের ভিত্তিতে জেলার দু’টি এলাকায় অভিযান…

Read More

সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এসইউসিআই : জেলা সম্পাদক

৭৮তম প্রতিষ্ঠা দিবস পালিত কাছাড়ে বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : যথাযোগ্য মর্যাদায় এসইউসিআই (কমিউনিস্ট)-এর ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে দলের কাছাড় জেলা কার্যালয়ে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় জেলা কমিটির প্রবীণ সদস্য শ্যামদেও কুর্মী দলের পতাকা উত্তোলন করেন। পরে দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রখ্যাত মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষের…

Read More

একমাত্র শিক্ষাই মেয়েদের আত্ম নির্ভরশীল করে তুলে : পঞ্চমী নাথ

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে শিলচরের ছোটেলাল শেঠ ইনস্টিটিউটে “নারীর নিরাপত্তা ও সুরক্ষা” শীর্ষক বিষয়ের উপর সচেতনতা মূলক কার্যসূচির আয়োজন করা হয়। শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী পঞ্চমী নাথ। এ ছাড়া ছোটেলাল শেঠ ইনস্টিটিউটের বরিষ্ঠ শিক্ষিকা মণিদীপা কর ‌এবং বিশ্ববিদ্যালয়ের গনজ্ঞাপন বিভাগের শিক্ষক জ্যোতিষ…

Read More

দুধপাতিলে লোডশেডিংয়ের জেরবার, আন্দোলনের হুঁশিয়ারি

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : কয়েকদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও ঘনঘন লোডশেডিংয়ের জেরে দুধপাতিল এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সাম্প্রতিক কালবৈশাখীর ঝড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। এর ফলে বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সমস্যার…

Read More

কাছাড়ে নৃশংস শিশু হত্যাকাণ্ডে রায়, মা আজমিরার যাবজ্জীবন কারাদণ্ড

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : কাছাড় জেলার কচুদরম থানার বাউরিকান্দি প্রথম খণ্ডে সংঘটিত বহুল আলোচিত শিশু হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন জন্মদাত্রী মা আজমিরা বেগম লস্কর (২৪)। ২০২৩ সালের ১ সেপ্টেম্বরের এই হৃদয়বিদারক ঘটনার রায়ে বৃহস্পতিবার জেলার অতিরিক্ত সেশন বিচারক (ফাস্ট ট্র্যাক কোর্ট) বঙ্কিম শর্মা আজমিরাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও ধার্য…

Read More

বেহাল কাঁঠাল রোড, সরব মহর্ষি  বিদ্যামন্দির গার্ডিয়ান ফোরাম

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : শিলচরে কাঁঠাল রোডের বেহাল পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার মহর্ষি  বিদ্যামন্দির গার্ডিয়ান ফোরাম পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও জেলা আয়ুক্তের কাছে পৃথকভাবে স্মারকলিপি পেশ করে। ফোরামের কর্মকর্তাদের অভিযোগ, শিলচর-হাইলাকান্দি সড়কের সংযোগস্থল কাঁঠালপয়েন্ট থেকে ভকতপুর পয়েন্ট পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সর্বত্র বড় বড় গর্ত,…

Read More