নারী শক্তি বন্ধন সংশোধনী বিল : ২৬ এপ্রিল মিছিলের ডাক বিজেপি মহিলা মোর্চার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : ‘নারী শক্তি বন্ধন সংশোধনী বিল ২০২৬’ ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বুধবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করল বিজেপি মহিলা মোর্চা। বৈঠকে মহিলা নেত্রীরা দাবি করেন, প্রস্তাবিত এই বিল নারীর প্রকৃত ক্ষমতায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এবং এর ফলে নারীর অধিকার খর্ব হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।…

Read More

শিলচরের রাজদীপ চৌধুরীর ‘এ টিচার’স গিফট’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : অসমে জন্মগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতা, লেখক ও অভিনেতা রাজদীপ চৌধুরীর চলচ্চিত্র ‘এ টিচার’স গিফট’ মেক্সিকোর ৪১তম গুয়াদালাহারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। উৎসবে ছবিটি ২৪ এপ্রিল “প্রেমিও মাগেই” বিভাগে প্রদর্শিত হবে, যা উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক শাখা। লাতিন আমেরিকার শীর্ষ চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে পরিচিত গুয়াদালাহারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বছর…

Read More

ছেলে হত্যার দু’মাস অতিক্রান্ত হলেও কোন ধরপাকড় নেই, এসএসপি-র দ্বারস্থ  মা-বাবা

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : ছেলে হত্যার দু’মাস অতিক্রান্ত হলেও কোন ধরপাকড় না হওয়ায় সিনিয়র পুলিশসুপারের দ্বারস্থ হলেন পু্ত্রহারা মা-বাবা। বুধবার ন্যায়বিচারের দাবিতে এক স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে দ্রুত তদন্ত শেষ করা, দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। শ্রীকোণা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আয়েশা বেগম বলেন, পুত্র হত্যাকারীরা বুক ফুলিয়ে চলাফেরা করছে। তিনি…

Read More

ক্যাপিটাল পয়েন্টে থাকা স্মারক স্তম্ভ অবহেলায় ধুঁকছে

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল ক্যাপিটাল পয়েন্টে অবস্থিত স্মারক স্তম্ভের ফলক ভেঙে পড়ে চরম অবহেলার চিত্র সামনে এল। রোটারি সংলগ্ন এই স্তম্ভটির মার্বেল পাথরে খোদাই করা স্মারক লিপিগুলি ভেঙে গিয়ে বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কয়েক বছর আগে নির্মিত এই স্মারক স্তম্ভটি শহরের গৌরব ও ঐতিহ্যের প্রতীক হিসেবে স্থাপন…

Read More

ছেলে হত্যার দু’মাস অতিক্রান্ত হলেও কোন ধরপাকড় নেই, কান্নার রোল মায়ের

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : ছেলে হত্যার দু’মাস অতিক্রান্ত হলেও কোন ধরপাকড় না হওয়ায় সিনিয়র পুলিশসুপারের দৃষ্টি আকর্ষণ করেন পু্ত্রহারা মা। মঙ্গলবার সাংবাদিক ডেকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করে শ্রীকোণা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আয়েশা বেগম বলেন, পুত্র হত্যাকারীরা বুক ফুলিয়ে চলাফেরা করছে। তিনি বলেন, গত ১৫ ফেব্রুয়ারি  তাঁর জ্যেষ্ঠ পুত্র মহম্মদ আফ্রিদি (১৭) নিকটবর্তী…

Read More

২৭-২৮ জুন শিলচরে ‘যুব কনভেনশন’ আনএমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : বরাক উপত্যকা তথা এ অঞ্চলে যে ভাবে বেকারত্ব বেড়ে চলেছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষিত বেকারের সংখ্যাও ব্যাপকভাবে ক্রমবর্ধমান।কর্মপ্রার্থী যুবক-যুবতীরা একেবারে অসহায় বোধ করছেন।সরকারি ক্ষেত্রেও চাকরির পরিসর একেবারে সংকুচিত।এই দুঃসহ পরিস্থিতির অবসান ঘটাতে হবে।এই অবস্থার পরিপ্রেক্ষিতে ‘সাউথ অসম আনএমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশন’ আগামী ২৭ ও ২৮ জুন, দু’দিন ব্যাপী শিলচরে ‘যুব কনভেনশন’…

Read More

আঙ্গারজুড়-গঙ্গাপাড়ায় নাগরিক সভা

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : রংপুরের আঙ্গারজুড়-গঙ্গাপাড়া এলাকার গোচারণভূমি সংক্রান্ত ইস্যুতে গঙ্গাপাড়া-আঙ্গারজুড় ডেভলপমেন্ট কমিটির উদ্যোগে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আঙ্গারজুড়ের মা ভবনে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা স্পষ্টভাবে জানান, বৃহত্তর রংপুর এলাকার আঙ্গারজুড় ও গঙ্গাপাড়ায় কোনও গোচারণভূমি স্থানীয় জনগণের দ্বারা বেদখল করা হয়নি। তাঁদের দাবি, এলাকায় বহু বছর…

Read More

শিলচরে হেরোইন সহ গ্রেফতার দুই

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : শিলচর সদর পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই পাচারকারী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে রামনগর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এমজেড ০১এফ ৬০৬৪ নম্বরের একটি চারচাকা গাড়ি তল্লাশি করে ৩৯টি সাবান কেসের ভেতর লুকিয়ে রাখা প্রায় ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এই ঘটনায় ফাহিম আহমদ বড়ভূইয়া এবং হানিফ আহমদ…

Read More

শিলচরে শঙ্করমঠ ও মিশনে আদি শংকরাচার্যের জন্মতিথি উদযাপন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : মঙ্গলবার শিলচরের সোনাই রোডস্থিত মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ শঙ্করমঠ ও মিশনে জগৎগুরু আদি শঙ্করাচার্যের জন্মতিথি সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে সারাদিনব্যাপী পালিত হয়। ভক্তি, ধর্মীয় আলোচনা এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শঙ্করাচার্যের অমর বাণী ‘ব্রহ্মসত্য জগৎ মিথ্যা’ পুনরায় প্রতিধ্বনিত হয় সনাতনী সমাজে। এই আয়োজন বরাক উপত্যকার ধর্মীয় চেতনার এক উজ্জ্বল নিদর্শন…

Read More

ডেফোডিলস স্কুল হায়ার সেকেন্ডারি স্তরে উন্নীত

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : মালুগ্রাম মেলা রোডের প্রখ্যাত ডেফোডিলস স্কুল সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি স্তরে উন্নীত হয়ে ‘ডেফোডিলস হায়ার সেকেন্ডারি স্কুল’ নামে নতুন পরিচয় পেয়েছে। ১৯৯৪ সালে মাত্র ২৪ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ৩২ বছরের অধ্যবসায়ের ফলে আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে। চলতি শিক্ষাবর্ষ ২০২৬-এর জন্য একাদশ শ্রেণিতে কলা ও…

Read More