শিলচর গভর্নমেন্ট বয়েজ এইচএস স্কুলে উচ্চমাধ্যমিকে মিশ্র ফলাফল; মোবাইল ব্যবহার নিয়ে প্রধান শিক্ষিকার উদ্বেগ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শিলচর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র উঠে এসেছে। বিভিন্ন শাখায় মাঝারি পাসের হার নথিবদ্ধ হলেও বিজ্ঞান শাখায় তুলনামূলকভাবে দুর্বল ফল লক্ষ্য করা গেছে। একই সঙ্গে ছাত্রদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা পারবিন সুলতানা লস্কর। বিদ্যালয় সূত্রে…

Read More

শিলচরে কাবুগঞ্জ জনতা কলেজের শিক্ষার্থীদের ভ্রাম্যমান শিক্ষা উদ্যোগ, কচিকাঁচাদের সঙ্গে জ্ঞানের সেতুবন্ধন

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শিক্ষাকে বইয়ের গণ্ডির বাইরে এনে সমাজের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল কাবুগঞ্জ জনতা কলেজ। সোমবার শিলচরের অম্বিকাপট্টি এলাকার ট্রি হাউস প্রি-স্কুলে অনুষ্ঠিত এক ভ্রাম্যমান শিক্ষামূলক প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের ছাত্রছাত্রীরা। ছোটদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ও শিক্ষাদানের মাধ্যমে এক অনন্য শিক্ষামূলক পরিবেশ তৈরি হয়। এই উদ্যোগের পেছনে রয়েছে…

Read More

ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে ঈদ মিলনোৎসব সম্মিলনীর

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বঙ্গভবনে নানা কর্মসূচি ও উৎসাহের সঙ্গে পালিত হলো ঈদ মিলনোৎসব। রবিবার সন্ধ্যায় ঈদ সম্মিলনী উদযাপন কমিটি’র আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে মুখর হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে। এরপর হামদ পরিবেশন করেন মওসিকা কয়েস লস্কর এবং নাত পরিবেশন করেন…

Read More

আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনীর আয়োজন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : রাধামাধব কলেজ এন্ট্রাপ্রেনিয়রশিপ ডেভেলাপম্যান্ট সেলের উদ্যোগে শনিবার কলেজ প্রাঙ্গণে আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন ফিতা কেটে আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনীর উদ্বোধন করেন শিলচর টিটি কলেজের অধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য ও রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী। এদিনের এই আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনী ও বিক্রয়ে অন্তর্ভুক্ত ছিল চিত্রকলা,…

Read More

‘হৃদয়ে রবীন্দ্রনাথ-চেতনায় উনিশ’ অনুষ্ঠানমালা : ১৭ মে ‘মহাপথচলা’

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : উপত্যকার সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিকাশে দীর্ঘ ২৭ বছরের নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতায় এবছরও ‘হৃদয়ে রবীন্দ্রনাথ-চেতনায় উনিশ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। সোমবার বিকেলে শিলচর পার্ক রোডস্থিত মঞ্চের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো নববর্ষ থেকে ১৯…

Read More

কাছাড় পুলিশের অভিযানে আইপিএল জুয়া চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেফতার ৫

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ আইপিএল জুয়ার সঙ্গে জড়িত এক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে। প্রথমে সমির আজিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার হওয়া অন্যান্য অভিযুক্তরা হল সাইবুল…

Read More

শিলচরে অসহায় মহিলাদের হাতে শাড়ি তুলে দিল খোঁজ

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শিলচরের সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা ‘খোঁজ’-এর উদ্যোগে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার মালুগ্রাম বিজয়ী সংঘ ক্লাব হলে এক অনুষ্ঠানে প্রায় ৩০ জন অসহায় মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এই শাড়িগুলি প্রদান করেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক…

Read More

গণ-সুরের নয়া কমিটি, সভাপতি অঞ্জন, সম্পাদক দেবাশিস

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : শহরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা গণ-সুরের দ্বিবার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন স্বামী এবং সম্পাদক হয়েছেন দেবাশিস সোম।সভায় সভাপতির প্রারম্ভিক বক্তব্যের পর সম্পাদকীয় ও আর্থিক প্রতিবেদন পেশ করা হয়, যা উপস্থিত সদস্যদের সম্মতিতে গৃহীত হয়। বিদায়ী সম্পাদক বিভাস রায়…

Read More

শিলচর-হাইলাকান্দি সড়কে দুর্ঘটনা, অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেল

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : শনিবার গভীর রাতে শিলচর-হাইলাকান্দি সড়কের বিদ্যুৎ দফতরের কার্যালয়ের কাছে এক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিদ্যুৎ বিভাগের একটি ‘মেজিক’ গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উল্টে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করেন। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর…

Read More

এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির, অংশ নিলেন ২৮ জন রক্তদাতা

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন, নর্থ ইস্ট সার্কল, শিলচর রিজিয়নের উদ্যোগে এবং শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির সহযোগিতায় শনিবার শিলচর সিভিল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমল চক্রবর্তী, ইন্দ্রাণী ভট্টাচার্য, মধুসূদন কর, বিবেক আচার্য, আঁখি নাথসহ…

Read More