অবশেষে গ্রেফতার ট্রেডিং কেলেঙ্কারির ‘মাস্টারমাইন্ড’ জয়দীপ
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : বরাক উপত্যকার বহুল আলোচিত ট্রেডিং কেলেঙ্কারির ঘটনায় অবশেষে আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দীপ দত্ত। তাঁর বাড়ি শিলচর থানার অন্তর্গত শ্রীকোণা প্রথম খণ্ড এলাকায়। মঙ্গলবার গভীর রাতে তারাপুর পুলিশ তাঁকে আটক করে। বুধবার তারাপুর টাউন আউটপোস্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার…
