রাধামাধব কলেজের লাইব্রেরি নিউজলেটার ইনর্ফমেনিয়া-র দশম সংখ্যার উন্মোচন

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : শিলচর রাধামাধব কলেজ বিপিনচন্দ্র মেমোরিয়াল লাইব্রেরির বার্ষিক নিউজলেটার ইনর্ফমেনিয়া-র দশম সংখ্যার উন্মোচন হয়েছে। মঙ্গলবার কলেজ কনফারেন্স হলে কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রফেসর অনুপকুমার দে-র হাত ধরে নিউজ লেটার ইনফর্মেনিয়া-র আবরণ উন্মোচন হয়। এ উপলক্ষ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর তথা কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী ও অন্যান্যরা…

Read More

জীবনাবসান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী  কবীন্দ্র পুরকায়স্থের

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : জীবনাবসান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর-পূর্ব ভারতে বিজেপির অন্যতম স্থপতি কবীন্দ্র পুরকায়স্থের। বুধবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে উত্তর-পূর্বের বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ পরপারে পাড়ি দিলেন। সূত্রের খবর বেলা ১১-৫৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তবে মেডিক্যাল কর্তৃপক্ষ এ পর্যন্ত কিছুই জানায়নি। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ…

Read More

মায়ান্মারে অটো পাচার, সোনাবাড়িঘাট বাইপাস থেকে গ্রেফতার গ্যারেজ মালিক সহ ২, বাজেয়াপ্ত ৫টি অটো

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : মায়ান্মারে ভারতীয় অটোর খুবই চাহিদা। পাচারকারী চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে পাচার বাণিজ্য। এই পাচার চক্রের জড় নিহিত রয়েছে মূলত এ জেলার সোনাইয়ে। সোনাইর পাচারকারীদের সহযোগীরা রয়েছে মিজোরাম এবং মায়ান্মারেও। এই চক্রে কিছু গাড়ি চোর থেকে ধরে দালাল, গ্যারেজ মালিক এবং বিভিন্ন এজেন্সির ভেতরের কয়েকজন লোকও…

Read More

আগামী দিনে বরাক আরও সমৃদ্ধ হবে, শিলচর প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ ‌অনুষ্ঠানে বললেন বিবেকানন্দ পোদ্দার

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : ভৌগোলিক দিক থেকে বরাক উপত্যকার যে সুবিধাজনক অবস্থান রয়েছে, তাতে এই অঞ্চল আগামী দিনে সর্বাত্মকভাবে যথেষ্ট সমৃদ্ধশালী হবে। আর এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। বর্তমান সরকার সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে।মঙ্গলবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ‘আজকের অতিথি’ বিজেপি ট্রেড সেল, অসম প্রদেশের আহ্বায়ক তথা ‘শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের…

Read More

শিলচরে আরও এক ভুয়া চিকিৎসক গ্রেফতার

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি: চিকিৎসক হিসেবে কোনও বৈধ ডিগ্রি না থাকলেও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মেহেরপুরের কমরুল ইসলাম মজুমদার। পেশাগতভাবে তিনি একজন রেডিওগ্রাফার। অবশেষে অসম কাউন্সিল অব মেডিক্যাল রেজিস্ট্রেশনের ভিজিল্যান্স অফিসারের দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ভিজিল্যান্স অফিসারের এজাহার অনুযায়ী, শিলচর–হাইলাকান্দি রোডে সেকেন্ড লিংক রোড মোড় সংলগ্ন মজুমদার ক্লিনিকে বসে…

Read More

সিএমএসআরইউর সমাবেশে শ্রম কোড প্রত্যাহার ও দামবৃদ্ধি রোধের কড়া হুঁশিয়ারি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সেন্টার অব মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন (সিএমএসআরইউ, উত্তর-পূর্বাঞ্চল)-এর ২৪তম সাধারণ পরিষদ সভার অংশ হিসেবে মঙ্গলবার এক বিবাহ ভবনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা, স্থানীয় নাগরিক ও যুবকরা ব্যাপক সংখ্যায় অংশ নেন। সমাবেশে জনস্বার্থবিরোধী শ্রম কোড প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের মূল্যবৃদ্ধি রোধের দাবি জোরালোভাবে তোলা…

Read More

বড়খলায় ‘মেরিট টেস্ট প্রতিযোগিতা’ লায়ন্স ভ্যালি ভিউর

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ বড়খলাস্থিত রাজা গোবিন্দ চন্দ্র মেমোরিয়াল এইচএস স্কুলে একটি ‘মেরিট টেস্ট প্রতিযোগিতা’ আয়োজন করে। অষ্টম ও নবম শ্রেণির প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল বিভিন্ন বিষয়, নানা ক্ষেত্র এবং সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক…

Read More

মণিপুরি সমাজের সার্বিক উন্নয়নে শাসকদল থেকে প্রার্থী করার দাবি

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : মণিপুরি সমাজের সার্বিক উন্নয়নে শাসকদল থেকে মণিপুরি প্রার্থী দেওয়ার দাবি উঠল  কাছাড়ে। মঙ্গলবার শিলচরে এক গুরুত্বপূর্ণ সভায় এমন দাবি তুলে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। তাঁরা মণিপুরি সমাজ থেকে বিজেপির প্রার্থী নির্বাচনের জোরালো দাবি জানান। সভায় বিশিষ্ট সমাজসেবী লক্ষীবাবু সিংহ জানান, তিনি বড়খলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নিয়ে ইতিমধ্যেই…

Read More

শিলচর বাইপাসে উদ্ধার হেরোইন, আটক দুই মহিলা সহ ৫

বিশ্বজিৎ আচার্য, শিলচর। বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : ফের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। সোনাবাড়িঘাট বাইপাস এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন একটি বলেরো পিকআপ (AS10 BC 0616) এবং একটি হুন্ডাই ভেন্যু (AS10 J 0676) আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোলেরো পিকআপের…

Read More

মূল্যবৃদ্ধি ও বিভাজনের রাজনীতিতে জর্জরিত দেশ: বাঁশকান্দির নাগরিক সভায় বিজেপিকে তীব্র আক্রমণ আমিনুল হকের

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রন্ধন গ্যাস, পেট্রোল-ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম দ্বিগুণ হয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে বলে অভিযোগ করেছেন অসমের প্রাক্তন ডেপুটি স্পিকার ও সোনাই বিধানসভার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার সন্ধ্যায় সোনাই বিধানসভার অন্তর্গত বাঁশকান্দিতে আয়োজিত এক নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,…

Read More