দুধপাতিলে বর্ণাঢ্য আয়োজনে শারদীয় বিজয়া সম্মিলন

Spread the news

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ‘সাহিত্য ও সংস্কৃতির আসর’-এর উদ্যোগে দুধপাতিল রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল শারদীয় বিজয়া সম্মিলন। রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে শতাধিক দর্শক-শ্রোতার উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী টিংকু বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রমের সভাপতি রোহিতাক্ষ নাথ এবং শিলচর পুর নিগমের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভকান্তি নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন আসরের পৃষ্ঠপোষক স্বর্ণালী ভট্টাচার্য নাথ।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিরা। প্রারম্ভিক বন্দনা পরিবেশন করেন পূর্ণা নাথ। এরপর বিরু রঞ্জন নাথের রচনা, পিংকী পাল দত্ত চৌধুরীর কণ্ঠ এবং সর্বশ্রী নাথের নৃত্য পরিচালনায় ‘বরাক আরতি’ ও দুর্গা সংগীত পরিবেশিত হয়। এতে কণ্ঠ দেন বারবী নাথ, জিয়া নাথ ও মঞ্জুরী নাথ।

সাংস্কৃতিক পর্বে দেবস্মিতা নাথ, সাক্ষী নাথ, তৃষা নাথসহ অন্যান্য শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি সুরজ কুমার নাথ, সংযোগ নাথ, সর্বানী নাথ, অনুশ্রী দত্ত চৌধুরী, প্রাপ্তি দাস ও পিংকী পাল দত্ত চৌধুরীসহ একাধিক শিল্পীর সংগীত পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। অনুষ্ঠানে মুখ্য ও বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। এদিন অতিথিসহ প্রায় ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে স্মারকচিহ্ন ও গামোছা দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসরের মুখ্য পরিচালক আইনজীবী বিরুরঞ্জন নাথ, পরিচালক দীপঙ্কর নাথ, সর্বশ্রী নাথ, পিংকী পাল দত্ত চৌধুরী, নৃত্যশিল্পী সুভ্রাংশু নাথ মজুমদার, মন্দিরের সেবায়েত প্রসেনজিৎ নাথ, পূর্ণা নাথ ও গীতন নাথসহ অন্যান্য বিশিষ্টজন।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সুরজ কুমার নাথ ও সর্বশ্রী নাথ। সমাপনী বক্তব্যে উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন আসরের পৃষ্ঠপোষক স্বর্ণালী ভট্টাচার্য নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *