মোদির জন্মদিনে শিলচরে প্রদীপ প্রজ্বলন
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে প্রায় তিন লক্ষ প্রদীপ প্রজ্বলন করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করল বিজেপি। এদিন সন্ধ্যায় শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় নেতাজি মূর্তির পাদদেশে নিউ শিলচর মণ্ডল বিজেপির উদ্যোগে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক দলীয় নেতা-কর্মী…
