বরাক তরঙ্গ, ১ আগস্ট : আসামের শিবসাগর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আজ (শনিবার) বিকেল ৪টায় শিলচরের গোলদিঘী মলের সামনে এক বিশেষ অর্থ সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানবিক এই উদ্যোগে শহরের সঙ্গীত শিল্পী ও বিভিন্ন সামাজিক সংস্থা যৌথভাবে অংশগ্রহণ করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গান পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণের জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করা হবে। সংগৃহীত অর্থ শিবসাগরের বন্যা দুর্গত মানুষের সহায়তায় প্রদান করা হবে।
আয়োজকদের আহ্বান, মানবতার এই উদ্যোগে সকলের উপস্থিতি ও সহযোগিতা দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শহরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আবেদন জানানো হয়েছে। এক বিবৃতিতে জানিয়েছেন সমাজকর্মী জয়দীপ চক্রবর্তী।



