২ নভেম্বর : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের তৈল শোধনাগারে বিস্ফোরণ। সোমবার রাতে এই বিস্ফোরণের জেরে পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আকাশচুম্বী আগুনের শিখা দেখে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে।
জানা গিয়েছে, এই আগুন লাগে বিশাখাপত্তনমের গাজুয়াকা শিল্পাঞ্চলের হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ((HPCL)-এর শোধনাগারে। ওই শোধনাগারের ভিতরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সঙ্গেই শোনা যায় বিস্ফোরণের শব্দ। আগুনের শিখা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফলে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা।



