শিলচরে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, সদর পুলিশের ভূয়সী প্রশংসা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট :
শিলচরে চুরি হওয়া দু’টি বাইক উদ্ধার করেছে সদর থানার পুলিশ। উদ্ধার হওয়া বাইক দু’টি মঙ্গলবার বৈধ কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, কয়েক দিন আগে শিলচরের দরগা মসজিদ এলাকা এবং সদরঘাট থেকে দু’টি বাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর বাইকের মালিকরা শিলচর সদর থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপার, সদর থানার ওসি এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চুরি হওয়া দু’টি বাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারের খবর পেয়ে বাইকের মালিকরা সদর থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শন করলে পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বাইক দু’টি তুলে দেয়।

এদিকে, চুরি যাওয়া বাইকের দ্রুত উদ্ধার করায় সিনিয়র পুলিশ সুপার, সদর থানার ওসি এবং অভিযানে জড়িত পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বাইকের মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *