রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়ন দাখিল সুস্মিতার

Spread the news

১৩ জুলাই : রাজ্যসভার উপনির্বাচনের জন্য বিধানসভায় মনোনয়ন জমা দিলেন বিজেপির মনোনীত তিন প্রার্থী সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক। সোমবার মনোনয়ন জমা দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার পরে সুস্মিতা দেব বললেন, ‘এটাকে আমার নিজের পরিবার বলেই মনে হচ্ছে।’

রাজ্যে পালাবদলের পরেই তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন তিন সাংসদ। গত বৃহস্পতিবার তিন জনই বিজেপির সল্টলেকের অফিসে গিয়ে শাসক শিবিরে যোগদান করেন। সেদিন রাতেই তিন জনকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। এ দিন সুস্মিতা বলেন ‘আজকে আমাদের মনোনয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন। বিজেপির অনেক মন্ত্রীরা ছিলেন। তাঁরা আমাদের প্রস্তাবনায় সই করেছেন। সবাই ছিলেন। কারও মধ্যে কোনও অহঙ্কার নেই। সবাই সবার সঙ্গে কথা বলতে পারছেন। এই পরিবেশ দেখে আমি খুব সন্তুষ্ট। আমার খুবই ভালো লেগেছে। এটা আমার একটা পরিবার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *