Category: বরাক
চার কিলোমিটার ধাওয়ার পর কুখ্যাত চোরকে পাকড়াও গুমড়া পুলিশের
বরাক তরঙ্গ, ১১ জুন : গুমড়া পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে পশ্চিম কাটিগড়ার জালালপুর এলাকার কুখ্যাত চোর সারিমুল। দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সারিমুলকে ধরতে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গুমড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে একটি দল গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে…
উত্তর কৃষ্ণপুরের সুধারানি বিন্দু বিহারী কর এলপি স্কুলে ‘রোটারি হ্যাপি স্কুল’ উদ্বোধন
বরাক তরঙ্গ, ১১ জুন : শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের কাবিয়ুরাস্থিত সুধা রাণী বিন্দু বিহারী কর এলপি স্কুলকে ‘রোটারি হ্যাপি স্কুল’ হিসেবে গড়ে তুলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। রোটারি ইন্টারন্যাশনালের ‘হ্যাপি স্কুল’ প্রকল্পের আওতায় বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা,…
হিমন্তের নেতৃত্বে উন্নয়নের প্রশংসা সুস্মিতার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১১ জুন : তৃণমূল কংগ্রেস ত্যাগের পর প্রথমবারের মতো শিলচরে এসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য তথা বরাক উপত্যকায় সংঘটিত উন্নয়নের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুস্মিতা দেব বলেন, গত এক দশকে বরাক উপত্যকার সামগ্রিক চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তাঁর দাবি, দশ…
ট্রাফিক পুলিশের ধাক্কায় স্কুটি থেকে পড়ে গেলেন যুবতী, উত্তেজনা, তদন্তের আশ্বাস জেলা কমিশনারের
দীপ দেব ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১১ জুন : ট্রাফিক পুলিশের ধাক্কায় এক যুবতী স্কুটি থেকে পড়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরের দেবদূত পয়েন্ট এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। পরে জেলা কমিশনারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলমেটবিহীন অবস্থায় স্কুটি চালিয়ে যাওয়া এক মহিলা…
প্রদেশ বিজেপির কৃষক মোর্চার নতুন দায়িত্বে শিলচরের মনোজ
বরাক তরঙ্গ, ১১ জুন : অসম প্রদেশ বিজেপি কৃষক মোর্চার সহ-সভাপতি শিলচরের বাসিন্দা মনোজকান্তি দাশকে এবার অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে দলের রাজ্য নেতৃত্ব। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ‘ভারত অভিযান মিশন’ ও ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’র মতো গুরুত্বপূর্ণ প্রকল্প দুটির সঠিক বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও বিশেষ নজরদারির জন্য দল তাকে প্রভারীর দায়িত্ব…
গণিরগ্রাম সাব-সেন্টারে স্বচ্ছতা অভিযান ও নদীভাঙন পরিদর্শন কিশোর নাথের
বরাক তরঙ্গ, ১১ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত “বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণ” কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গণিরগ্রাম সাব-সেন্টারে মাইনরিটি মোর্চার উদ্যোগে এক স্বচ্ছতা অভিযান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর নাথ। আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়ন, বিভিন্ন জনকল্যাণমূলক…
বিশ্ব সঙ্গীত দিবসকে সামনে রেখে শিবালিক পার্কে সঙ্গীত কর্মশালার সূচনা
বরাক তরঙ্গ, ১১ জুন : আগামী ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন উপলক্ষে শিবালিক পার্কের দুর্গা মণ্ডপের উদ্যোগে এবং শিল্পকলা বিদ্যামন্দিরের পরিচালনায় এক সঙ্গীত কর্মশালার সূচনা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীদুর্গা মণ্ডপ কমিটির সভাপতি ওঙ্করনাথ রায়, শিল্পকলা বিদ্যামন্দিরের অধ্যক্ষ আশীষ তরু পাল, শিবালিক…
স্কুল চলাকালীন শ্রেণিকক্ষে ঘুমন্ত প্রধানশিক্ষকের ছবি ভাইরাল, তদন্তের দাবি স্থানীয়দের
বরাক তরঙ্গ, ১১ জুন : স্কুলের শ্রেণিকক্ষে প্রধানশিক্ষকের ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি বরাক তরঙ্গ। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, একজন প্রধানশিক্ষক শ্রেণিকক্ষের বেঞ্চে শুয়ে রয়েছেন। বিষয়টি নিয়ে নবনির্বাচিত দুই বিধায়কসহ হাইলাকান্দি শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানা গেছে, ঘটনাটি বোয়ালিপার প্রথম খণ্ড…
আন্তর্জাতিক খেলাধুলা দিবস উদযাপনে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ
বরাক তরঙ্গ, ১১ জুন : বৃহস্পতিবার আন্তর্জাতিক খেলাধুলা দিবস উপলক্ষে শিলচরের ইটখোলা হিন্দি পাঠশালায় বিশেষ কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। রাষ্ট্রসংঘের উদ্যোগে পালিত এই দিবসটি শিশুদের খেলাধুলা, শিক্ষা এবং সুস্থ বিকাশের অধিকার রক্ষার লক্ষ্যে উৎসর্গীকৃত। ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময়…
মব লিঞ্চিং : আহতদের দেখতে শিলচর মেডিক্যালে আমিনুর রশিদ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ জুন : পাথারকান্দিতে সম্প্রতি সংঘটিত নির্যাতনের ঘটনায় আহত দুই ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বৃহস্পতিবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি আচার্য্যি এবং নাগরিক সুরক্ষা কমিটি, শ্রীভূমি (করিমগঞ্জ)-এর একটি প্রতিনিধি দল।হাসপাতালে পৌঁছে প্রতিনিধিদলটি চিকিৎসাধীন দুই নির্যাতিত ব্যক্তির…
