ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে নাগরিক সমাজের উদ্বেগ, জেলা কমিশনারের কাছে দাবিপত্র
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : ভোটার তালিকা থেকে বিভিন্ন মানুষের নাম বাদ দেওয়ার সম্ভাব্য অপচেষ্টার খবরকে কেন্দ্র করে শ্রীভূমি জেলায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে শ্রীভূমির বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে জেলার বরিষ্ঠ নাগরিকদের আহ্বানে বৃহত্তর নাগরিক সমাজের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা…
