Category: বরাক
অখিল ভারতীয় চা মজদুর সংঘের সম্মেলন, গঠিত নয়া কাছাড় জেলা কমিটি
বরাক তরঙ্গ, ১৩ জুন : সিটু অনুমোদিত অখিল ভারতীয় চা মজদুর সংঘের পঞ্চম সম্মেলন শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। ডলু চা-বাগানের সভাগৃহে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলার বিভিন্ন চা বাগান থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে চা শ্রমিকদের নানাবিধ সমস্যা, দাবি-দাওয়া ও অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের আসাম রাজ্য কমিটির নেতা রয়েল…
হাইলাকান্দিতে হেরোইন সহ গ্রেপ্তার ১, পলাতক আরও এক অভিযুক্ত
বরাক তরঙ্গ, ১৩ জুন : হাইলাকান্দি জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার রাতে আলগাপুর থানার অন্তর্গত মোহনপুর ষষ্ঠ খণ্ডে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ৪৬ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক পরীক্ষায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য হেরোইন বলে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় ২৪ বছর বয়সী হাফিজুর হক বড়ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।…
বড়খলার বালাছড়া টোলগেটে ৪৫৮ বস্তা অবৈধ ইউরিয়া সার বাজেয়াপ্ত, আটক ২
বরাক তরঙ্গ, ১৩ জুন : বড়খলা থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার বালাছড়া টোলগেট এলাকায় পরিচালিত অভিযানে একটি লরি থেকে ৪৫৮ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হিসেবে এএস-১১-ইসি নম্বরের একটি লরিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় লরিতে থাকা বিপুল পরিমাণ…
শিলচরে দক্ষিণ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল সিজন-৪-এর জাঁকজমকপূর্ণ সূচনা
শুভ দাস, শিলচর।বরাক তরঙ্গ, ১২ জুন: চলচ্চিত্র, সংস্কৃতি ও সৃজনশীলতার মিলনমেলায় শুক্রবার শিলচরের বঙ্গভবনে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো দক্ষিণ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল (SAFF)-এর চতুর্থ আসর। আদ্যামা প্রডাকশন ও ক্লাব ইচ্ছেডানার যৌথ উদ্যোগে আয়োজিত এই দু’দিনব্যাপী উৎসবকে ঘিরে চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র ও…
শিলচর বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত দীপককুমার, সম্পাদক পদে অমলাভ
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১২ জুন : শিলচর বার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিশিষ্ট আইনজীবী দীপককুমার দেব। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৩১৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমিতা সোমকে পরাজিত করেন। সুমিতা সোমের প্রাপ্ত ভোট ১৯৬। উপসভাপতি পদে পঙ্কজকান্তি দে ৩৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভাশিস চক্রবর্তী পান ২১১…
কেন্দ্রের ১২ বছর পূর্তি উপলক্ষে সোনাইয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের জনসংযোগ কর্মসূচি
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১২ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সোনাই বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার তিনি এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কেন্দ্রীয় সরকারের গত ১২ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেন। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের…
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে জেএসএস-এর সচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ
বরাক তরঙ্গ, ১২ জুন : বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে জন শিক্ষণ প্রতিষ্ঠান (জেএসএস)-এর উদ্যোগে শুক্রবার শিলচরের কলেজ রোডস্থিত সফট সলিউশন কম্পিউটার ইনস্টিটিউটে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তুহিন কান্তি দাস। তিনি তাঁর বক্তব্যে শিশুশ্রমের ভয়াবহ প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, প্রতিটি শিশুর মৌলিক অধিকার…
শনিবার চিন্ময় চৌধুরীর স্মরণসভা
বরাক তরঙ্গ, ১২ জুন : কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন সাধারণ সম্পাদক এবং ক্যান্সার হাসপাতালের প্রাক্তন ডিরেক্টর ডাঃ চিন্ময় চৌধুরীর স্মরণসভা আগামীকাল শনিবার বেলা এগারোটায় অনুষ্ঠিত হবে। তাঁর সকল শুভাকাঙ্ক্ষী প্রিয়জনদের উপস্থিত হওয়ার সুবিধার জন্য হাসপাতাল সোসাইটির কর্মকর্তারা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহকে স্থান হিসেবে বেছে নিয়েছেন। সোসাইটির চেয়ারম্যান ডাঃ সুজিত কুমার নন্দী পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক…
কম ছাত্রছাত্রী থাকা সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা এআইডিএসও-র
বরাক তরঙ্গ, ১২ জুন : ত্রিশ জনের কম ছাত্রছাত্রী থাকা সরকারি স্কুলগুলো বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল এআইডিএসও’র আসাম রাজ্য কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয় যে আসামের ৮ হাজার সরকারি স্কুল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এআইডিএসও’র পক্ষ থেকে গভীর…
উত্তর করিমগঞ্জের সমস্যা সমাধানে তৎপর বিধায়ক জাকারিয়া, এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ জুন : উত্তর করিমগঞ্জের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এবং করিমগঞ্জ শহরের প্রধান সড়কের বেহাল দশা নিয়ে ফের সরব হলেন এলাকার বিধায়ক জাকারিয়া আহমদ পান্না। বৃহস্পতিবার গৌহাটির আমবাড়িস্থ এনএইচআইডিসিএল-এর আঞ্চলিক কার্যালয়ে গিয়ে রিজিওনাল ম্যানেজার (নির্মাণ) কিষান জাম্বুলকরের সঙ্গে বৈঠক করে তিনি দুটি গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক বিষয় দ্রুত সমাধানের দাবি জানান। বৈঠকে বিধায়ক মালুয়া-কান্দিগ্রাম…
