চার কিলোমিটার ধাওয়ার পর কুখ্যাত চোরকে পাকড়াও গুমড়া পুলিশের

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : গুমড়া পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে পশ্চিম কাটিগড়ার জালালপুর এলাকার কুখ্যাত চোর সারিমুল। দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সারিমুলকে ধরতে অভিযান চালায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গুমড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে একটি দল গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সারিমুল পালানোর চেষ্টা করলে শুরু হয় রুদ্ধশ্বাস ধাওয়া। প্রায় চার কিলোমিটার পর্যন্ত তাড়া করার পর অবশেষে ফিল্মি কায়দায় তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
অভিযানের সাফল্যে এলাকাজুড়ে প্রশংসিত হচ্ছে গুমড়া পুলিশের তৎপরতা ও পেশাদারিত্ব। গ্রেপ্তারের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়েছে।

পুলিশের দাবি, সারিমুলের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। তার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের দিকও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *