Category: বরাক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে শ্রীভূমি জেলা বিজেপির বিশেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১০ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে মঙ্গলবার এক বিশেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় তাঁর অব্যাহত সাফল্য কামনা করা হয়। শ্রীভূমির…
১৫ জুন পাথারকান্দি আসছেন কৃষ্ণেন্দু, ব্যাপক প্রস্তুতি দলের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১০ জুন : রাজ্যের মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের পর প্রথমবার নিজের বিধানসভা কেন্দ্র পাথারকান্দি আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ১৫ জুন। আগামী ১৪ জুন তিনি শ্রীভূমি জেলায় পৌঁছাবেন। সেদিন জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত একাধিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের পর নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন ১৫ জুন পাথারকান্দিতে পৌঁছবেন। এ নিয়ে জোরদার…
পাথারকান্দি ও কাটিগড়ায় মব লিঞ্চিংয়ের ঘটনায় আহত তিন যুবকের খোঁজ নিয়ে আর্থিক সহায়তা আহলে সুন্নতের
বরাক তরঙ্গ, ১০ জুন : পাথারকান্দির নালুগাঁওয়ে সংঘটিত মব লিঞ্চিংয়ের ঘটনায় আহত দুই যুবক ইসলাম উদ্দিন ও আমির উদ্দিনের স্বাস্থ্যের খোঁজ নিল উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রতিনিধিদল। বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাতের নেতৃত্বে প্রতিনিধিদল শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর…
শ্রীভূমি জেলায় অনিবন্ধিত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান স্বাস্থ্য বিভাগের
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১০ জুন : শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক জেলার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলির মালিক ও পরিচালকদেরকে তাদের প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে নবায়নের প্রয়োজন হলে অবিলম্বে তা নবায়ন করার নির্দেশ দিয়েছেন। বুধবার স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক এক নোটিশ জারি করে জানিয়েছেন যে ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট আইন ও সংশ্লিষ্ট বিধি অনুসরণ করা প্রতিটি প্রতিষ্ঠানের আইনগত…
চুরাইবাড়িতে আলু বোঝাই লরি থেকে দেড় কোটির কফ সিরাপ উদ্ধার, আটক চালক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১০ জুন : আলুবোঝাই লরি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে এই সাফল্য পায়। বাজেয়াপ্ত হওয়া কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে সক্রিয়…
মব লিঞ্চিংকাণ্ডে আহত দুই নাবালকের খোঁজ নিলেন মহাসভার নেতারা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১০ জুন : পাথারকান্দির মামবাড়িতে সংঘটিত মব লিঞ্চিংয়ের ঘটনায় আহত দুই নাবালক ইসলাম উদ্দিন ও আমির উদ্দিনের স্বাস্থ্যের খোঁজ নিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা বনবীর সিনহা, সভাপতি রামকৃষ্ণ সিনহা, সহ-সভাপতি রাজেশ সিনহা এবং নাগরিক অধিকার রক্ষা কমিটির রাজ্যিক সম্পাদক সাধন…
কোথায় হবে বিতর্কে না গিয়ে, গনআন্দোলনের রূপান্তরিত করার আহ্বান প্রদীপের
বরাক তরঙ্গ, ১০ জুন : বরাকে গৌহাটি হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবিতে ‘হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটি’ আহুত আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধছে। সম্প্রতি একাংশ আইনজীবী একটি সভায় পাঁচগ্রামে এই বেঞ্চ স্থাপন করতে হবে বলে দাবি জানিয়েছেন। আপাতত এই ধরনের দাবি উহ্য রেখে সবাইকে একজোট হয়ে প্রথমে বরাকে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি ও তার বাস্তবায়নে সক্রিয়…
দিদির সঙ্গ ছাড়লেন সুস্মিতা, সাক্ষাৎ হিমন্তর সঙ্গে
বরাক তরঙ্গ, ১০ জুন : দিদির সঙ্গ ছাড়লেন সুস্মিতা দেব। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এর ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তৃণমূলের দ্বিতীয় রাজ্যসভার সাংসদের পদত্যাগের ঘটনা সামনে এল। এর আগে প্রবীণ নেতা সুখেন্দুশেখর রায় দল এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতাকে প্রকাশ্যে নিয়ে…
কাছাড় পুলিশে ব্যাপক রদবদল
বরাক তরঙ্গ, ১০ জুন : ব্যাপক হারে রদবদল করা হলো কাছাড় পুলিশে। সব মিলিয়ে বদলি করা হয়েছে ৫০ জনকে। এর মধ্যে রয়েছেন ৫ জন ইন্সপেক্টর এবং আগে ১৪ জন সাব ইন্সপেক্টর। বাকি ৩১ জনের মধ্যে ১ জন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সহ ল্যান্সনায়েক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ কর্মী। ৫ জন ইন্সপেক্টরের মধ্যে কাটিগড়া থানার ওসি নীলকমল বরুয়াকে…
শ্রীভূমির সুস্মিতা ভট্টাচার্যকে সেরা শিক্ষিকা সম্মাননা প্রদান হৃদয় এর
বরাক তরঙ্গ, ৯ জুন : শিক্ষিকা, কবি, নাট্যশিল্পী, ঘোষক সহ নানা প্রতিভার অর্জনকারী শ্রীভূমি সুপরিচিত সুস্মিতা ভট্টাচার্যকে সেরা শিক্ষিকা সম্মাননা প্রদান করল শিলচরের হৃদয় এনজিও। রবিবার শিলচরে গোলদিঘি মলে এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দিলেন বরাক উপত্যকার সুনামধন্য চিকিৎসক কুমারকান্তি দাস। শিক্ষিকা সুস্মিতা ভট্টাচার্যকে অনেকে অভিনন্দন জানিয়েছেন।
