Category: বরাক
ইটখলায় বরাক নদীতে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র, তল্লাশিতে এসডিআরএফ
বরাক তরঙ্গ, ১২ জুন : শিলচরের ইটখলায় বরাক নদীর তীরে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়ে গেছে এক স্কুলছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম অঙ্কিত চক্রবর্তী। জানা গেছে, শিলচর নরসিং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র অংকিত চক্রবর্তী বৃহস্পতিবার কয়েকজন সহপাঠীর সঙ্গে ইটখলার বরাক নদীর পাড়ে বেড়াতে গিয়েছিল।…
সোনাই রোডে মাদকবিরোধী অভিযানে দুই মহিলা গ্রেপ্তার, উদ্ধার মাদক
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১২ জুন : মাদকবিরোধী অভিযানে সোনাই রোডের নাগাটিলা এলাকা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১০টি সাবানের কেসে লুকিয়ে রাখা মোট ১২৩ গ্রাম সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই মহিলার পরিচয় সুহানা বেগম লস্কর (৩৮) ও মানোয়ারা বেগম লস্কর (৪১) হিসেবে জানা গেছে। সুহানার স্বামী কবির হোসেন…
শিলচর স্পোর্টিং ক্লাবের ১৪ জুন থেকে শুরু গ্রেনাইট জুবিলি উদযাপন
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১২ জুন : শিলচর স্পোর্টিং ক্লাবের ৯০তম বর্ষপূর্তি তথা গ্রেনাইট জুবিলি উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে ক্লাবের আলোচনা কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ডাঃ অনুপ কুমার রায়, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান, সহ-সভাপতি বাবুল হোড়, কমলেশ দাসসহ অন্যান্য কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে সভাপতি ডা. অনুপ কুমার রায়…
ইউসিসি : জুমার নামাজের প্রতিবাদ কর্মসূচি আলিটিকর জামে মসজিদের সামনে
রূপক চক্রবর্তী, শিলচর। বরাক তরঙ্গ, ১২ জুন : অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিলের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর শিলচর শহর ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদের পাশাপাশি মেহেরপুর আলিটিকর জামে মসজিদেও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এদিন মুসল্লিরা কালো ব্যাজ ধারণ করে নিজেদের উদ্বেগ ও মতামত প্রকাশ করেন। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিবাহ, তালাক, উত্তরাধিকার…
শ্রীভূমিতে শিশুদের শিক্ষা, নিরাপদ শৈশব সুনিশ্চিত করতে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ জুন : সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও শুক্রবার বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয়। এই উপলক্ষে শ্রম বিভাগ থেকে শ্রীভূমি শহরে শিশু শ্রম বিরোধী সচেতনতার জন্য মাইকিং করে ব্যাপক প্রচার চালানো হয়। শ্রম বিভাগ ও শিশুদের কল্যাণে কাজ করা এনজিও উদীচী-র সহযোগিতায় শ্রীভূমি শহরের বিভিন্ন স্থানে ব্যাপক প্রচার চালানো…
মারকুলিয়েনের আনারস চাষিদের উন্নয়নে সরকারের উদ্যোগ, কৃতজ্ঞতা প্রকাশ মার এগ্রো প্রডিউসার কোম্পানির
বরাক তরঙ্গ, ১২ জুন : কাছাড় জেলার লক্ষীপুরের মারকুলিয়েন অঞ্চলে আনারস চাষ ও ব্যবসার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় চাষি ও উদ্যোক্তারা। সরকারের এই উদ্যোগের ফলে আনারস চাষিরা আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়ার পাশাপাশি তাঁদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে…
আছিমগঞ্জ গেটে ‘অসম ইউসিসি ২০২৬ বিল’ বাতিলের দাবিতে শান্তিপূর্ণ গণপ্রতিবাদ
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ১২ জুন : প্রস্তাবিত ‘অসম ইউসিসি ২০২৬ বিল’ বাতিলের দাবিতে বৃহস্পতিবার আছিমগঞ্জ গেটে অনুষ্ঠিত হলো এক শান্তিপূর্ণ গণপ্রতিবাদ কর্মসূচি। সংবিধানের চেতনা, ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিলটির বিরোধিতা করেন। তাঁদের দাবি, প্রস্তাবিত ইউসিসি বিল…
অন্নপূর্ণা সার্কিট ট্রেক জয় করে ইতিহাস গড়লেন হাইলাকান্দির রূপম
বরাক উপত্যকার প্রথম অভিযাত্রী হিসেবে গড়লেন নতুন নজির______ বরাক তরঙ্গ, ১২ জুন : নেপালের বিশ্ববিখ্যাত অন্নপূর্ণা সার্কিট ট্রেক সফলভাবে সম্পন্ন করে এক অনন্য কৃতিত্বের অধিকারী হলেন হাইলাকান্দির যুবক হিমাদ্রি সিংহ (রূপম)। জানা গেছে, বরাক উপত্যকা থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি এই কঠিন ও চ্যালেঞ্জিং ট্রেক সম্পূর্ণ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। পেশায় শিক্ষক এবং সঙ্গীতজগতের…
শ্রীভূমিতে পিএম কিষাণ সুবিধাভোগী কৃষকদের জন্য ২৬ জুনের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ জুন : শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পিএম কিষাণ যোজনার আওতাধীন সকল সুবিধাভোগী কৃষকদের জন্য বার্ষিক ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। যেসকল কৃষক ইতিমধ্যে এই যোজনার ২২তম কিস্তির টাকা লাভ করেছেন, তাদের পরবর্তী ২৩তম কিস্তির টাকা পাওয়ার জন্য আগামী ২৬ জুনের মধ্যে অবশ্যই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।…
অসম কংগ্রেস পরিষদীয় দলে রদবদল, চিফ হুইপ আব্দুর রহিম, ডেপুটি চিফ হুইপ আমিনুর রশিদ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ জুন : অসম কংগ্রেস পরিষদীয় দলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদল ঘটিয়ে চার বিধায়কের হাতে নতুন দায়িত্ব তুলে দিল সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব। এই রদবদলের ফলে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী ডেপুটি চিফ হুইপ পদে নিযুক্ত হওয়ায় জেলা কংগ্রেস ও দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক K….
