Category: বরাক
হাইলাকান্দির আলগাপুরে শিশু শ্রম বিরোধী বিশেষ অভিযান, উদ্ধার দুই শিশু শ্রমিক
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : হাইলাকান্দি জেলায় শিশু শ্রম নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রশাসনের উদ্যোগে গঠিত ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স আলগাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি পৃথক ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে দুইজন শিশু শ্রমিককে উদ্ধার করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই শিশুকে জেলা শিশু সুরক্ষা সমিতির তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ের জন্য…
উজান অসমের ভয়াবহ বন্যা বরাক উপত্যকার জন্যও অশনিসংকেত : বিডিএফ
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : উজান অসমের চরাইদেও, শিবসাগর, যোরহাট ও গোলাঘাট জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি হিসেব অনুযায়ী এখন অব্দি মৃত্যু হয়েছে ৭৮ জনের, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষাধিক, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৪০ হাজার মানুষ,যা বরাক উপত্যকার বিগত ২০২২ সালের প্রলয়ঙ্করী বন্যার স্মৃতিকে উস্কে দিচ্ছে। এর থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে বন্যা প্রতিরোধে রাজ্য…
শ্রীকোণায় লরি-বোলেরো-অটো-স্কুটির সংঘর্ষে নিহত ২, আহত ৪
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শিলচরের শ্রীকোণা এলাকায় ওএনজিসি বেস ক্যাম্প সংলগ্ন সড়কে মঙ্গলবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। লরি, বোলেরো পিকআপ ভ্যান, ইলেকট্রিক অটো ও একটি স্কুটিকে জড়িয়ে এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৮টার…
বন্যাদুর্গত মানুষের পাশে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ, শিলচরে ত্রাণ তহবিল সংগ্রহ অভিযান
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : যোরহাট, শিবসাগর-সহ রাজ্যের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের মানুষের সহায়তায় এগিয়ে এসেছে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ, কাছাড় জেলা কমিটি।সংগঠনের উদ্যোগে বুধবার শিলচরের আশ্রম রোড এলাকায় এক বিশেষ ত্রাণ তহবিল সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস -সহ স্থানীয় কয়েকজন যুবক। তাঁরা দোকান থেকে দোকানে গিয়ে…
কাছাড়ের কালাইনের নিখোঁজ যুবতী উদ্ধার
এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৯ জুলাই : কাছাড়ের কালাইন থেকে নিখোঁজ এক যুবতীকে কাটিগড়া বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগের তদন্ত চললেও, ঘটনায় নতুন মোড় এনে সামনে এসেছে স্বেচ্ছায় চলে যাওয়ার দাবিও। প্রসঙ্গত, দিন কয়েক আগে থানায় এক যুবতীকে অপহরণের অভিযোগ দায়ের করেন তাঁর বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায়…
ভোলাগিরি আশ্রমে গুরু পূর্ণিমা পালন, শতাধিক ভক্তের মহাপ্রসাদ বিতরণ
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শিলচর ভোলাগিরি আশ্রমে বুধবার পালিত হলো গুরু পূর্ণিমা উৎসব, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত-শত ভক্ত উপস্থিত ছিলেন। আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজের পরিচালনায় পূজার্চনা, আরতি ও মহাপ্রসাদ বিতরণে ভক্তরা অংশগ্রহণ করেন। স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে গুরু শুধু বইয়ের বিদ্যা শিখিয়ে…
২৫ বছরের পথচলার স্মারক, ২ আগস্ট উন্মোচিত হবে ‘খোঁজ’-এর বিশেষ স্মরণিকা
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : সমাজসেবা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগে ২৫ বছরের পথচলাকে তুলে ধরে ‘খোঁজ’ ক্রীড়া ও সামাজিক সংস্থার বিশেষ স্মরণিকা আগামী ২ আগস্ট উন্মোচিত হবে। রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে শিলচরের পার্ক রোডস্থিত সঙ্গীত বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্মরণিকাটির প্রকাশ করা হবে। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্থার সভাপতি ডাঃ…
জাতীয় স্তরের গ্রিন ইউনিভার্সিটি র্যাঙ্কিঙে একাদশ স্থান অর্জন আসাম বিশ্ববিদ্যালয়ের
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : পরিবেশ সচেতনতা, জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে এক অনন্য গৌরব অর্জন করল আসাম বিশ্ববিদ্যালয়। ইউনেস্কো স্বীকৃত পরিবেশ সংস্থা ‘গ্রিন মেন্টরস’-এর পক্ষ থেকে প্রকাশিত মর্যাদাপূর্ণ ‘ন্যাশনাল গ্রিন ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’-এ জাতীয় স্তরে একাদশ স্থান অধিকার করেছে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মুকুটে এই নতুন পালক সংযোজনে খুশির হাওয়া বইছে ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী মহলে। ক্যাম্পাসের পরিবেশগত কর্মক্ষমতা ও প্রয়োজনীয় নথিপত্র…
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে এআইডিএসও-র নানা কর্মসূচি
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের (এআইডিএসও) কাছাড় জেলা কমিটির উদ্যোগে বুধবার জেলার বিভিন্ন প্রান্তে একাধিক স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সূচনায় শিলচর শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি স্থাপন করে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা।…
গুরু পূর্ণিমা উপলক্ষে সোনাইয়ে শ্রদ্ধাঞ্জলি ও গুরু কীর্তন সেবা অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : গুরু পূর্ণিমা উপলক্ষে সোনাইয়ের বীর টিকেন্দ্রজিৎ অডিটোরিয়াম হলে চিংলেন সিংহ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, দক্ষিণ মোহনপুর তৃতীয় খণ্ড ঝরাগুলের উদ্যোগে বুধবার দ্বিতীয় শ্রদ্ধাঞ্জলি ও গুরু কীর্তন সেবা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী এবং ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় অতিথিদের উপস্থিতিতে প্রদীপ…
