সাহিত্যচর্চার দীপ্তি ছড়িয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে কবিতা দিবস পালিত
বরাক তরঙ্গ, ২০ মার্চ : শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হল কবিতা দিবস। সাহিত্যপ্রেমী শিক্ষক-শিক্ষার্থী ও কবিতানুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি এক সৃজনশীল ও আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আসাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন। অনুষ্ঠানের সূচনায় কবিতার তাৎপর্য ও বর্তমান সময়ে কবিতার প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করা…
