ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে এআইডিএসও-র নানা কর্মসূচি

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের (এআইডিএসও) কাছাড় জেলা কমিটির উদ্যোগে বুধবার জেলার বিভিন্ন প্রান্তে একাধিক স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সূচনায় শিলচর শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি স্থাপন করে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা।

এদিকে, দূধপাতিল আঞ্চলিক কমিটির উদ্যোগে বিদ্যাসাগরের জীবন, কর্ম ও সমাজ সংস্কারে তাঁর অসামান্য অবদান নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি তাঁর জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

এছাড়াও কনকপুর, আশ্রম রোডসহ জেলার বিভিন্ন এলাকায় বিদ্যাসাগরের জীবনাদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান সমাজে বিদ্যাসাগরের মানবতাবাদী, যুক্তিবাদী ও প্রগতিশীল চিন্তাধারার প্রাসঙ্গিকতা আজও সমানভাবে বিদ্যমান। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *