Category: বরাক
দিগরখালে যাত্রীবাহী গাড়ি থেকে মাদক সহ আটক মেঘালয়ের বাসিন্দা
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩০ জুলাই: মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিগরখালের পুরনো এমভিআই গেট সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে বিশেষ নাকা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সূত্রে জানা যায়, ML-05-AA-6770…
বন্যা দুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান ডিয়ার বয়েজ ক্লাবের
বরাক তরঙ্গ, ৩০ জুলাই: অসমের বন্যা দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এল শিলচরের কাঁঠাল পয়েন্ট এলাকার ডিয়ার বয়েজ ক্লাব। বৃহস্পতিবার ক্লাবের সদস্যরা বিজেপি কার্যালয়ে গিয়ে দলের জেলা সভাপতি রূপম সাহার হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য আর্থিক অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কালাম হুসেন মজুমদার, সহ-সভাপতি সাহারুল ইসলাম লস্কর, সম্পাদক সজল লস্কর, সহকারী…
শিলচরে ক্যাপিটাল পয়েন্ট-রাঙ্গিরখাড়ি ফ্লাইওভারের পাইল টেস্টের প্রস্তুতি শুরু
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শিলচরে বহুল প্রতীক্ষিত ক্যাপিটাল পয়েন্ট-রাঙ্গিরখাড়ি ফ্লাইওভার প্রকল্পের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রকল্পের পাইল টেস্ট ও মাটি পরীক্ষার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে অত্যাধুনিক মাটি পরীক্ষার বিশেষ যন্ত্র রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছেছে। প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হওয়ায় শহরজুড়ে আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের যানজট নিরসনে এই ফ্লাইওভার গুরুত্বপূর্ণ…
কাবুগঞ্জ জনতা কলেজে গুরু পূর্ণিমা উপলক্ষে ব্যাস পূজা, নতুন শিক্ষাভবনের উদ্বোধন
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : ভারতীয় শিক্ষণ মণ্ডল, কাছাড় জেলা সমিতি (দক্ষিণ আসাম প্রান্ত)-এর সহযোগিতায় কাবুগঞ্জ জনতা কলেজে বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে ব্যাস পূজার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের জন্য নির্মিত নতুন শিক্ষাভবনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভারতীয় শিক্ষণ মণ্ডল, দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…
বন্যাদুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দিল কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : সাম্প্রতিক সময়ে অসমের বিভিন্ন অঞ্চলে সংঘটিত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এল কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা। কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহার নির্দেশক্রমে এবং জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্করের নেতৃত্বে মোর্চার সদস্যদের নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা অর্থ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের উদ্দেশ্যে অনুদান…
জলাভূমি, জীবিকা ও সমাজ নিয়ে শনবিলে সেমিনার আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ের
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : বিশ্ববিদ্যালয়ের চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে গবেষণাকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিল আসাম বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার শ্রীভূমি জেলার শনবিলের মৌকম কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এনইসি ও ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় আয়োজিত হল একদিনের জাতীয় সেমিনার। বিষয় ছিল ‘উত্তর-পূর্ব ভারতের জলাভূমি, জীবিকা ও সমাজ’। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোজাইর…
সামাজিক অবক্ষয় রোধে স্পা, মদ ও মাদক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কড়া নজরদারির দাবি ‘আমরা সবাই’ সংগঠনের
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : সামাজিক অবক্ষয় রোধে সরকার, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠন ‘আমরা সবাই’। বৃহস্পতিবার শিলচরের পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নারী ও যুবসমাজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কঠোর নজরদারির দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি গৌরী দত্ত বিশ্বাস…
নদীভাঙন প্রতিরোধের কাজ থমকে, চরম ভোগান্তিতে তারাপুর শিববাড়ি এলাকার বাসিন্দারা
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : তারাপুর শিববাড়ি এলাকায় নদীভাঙন প্রতিরোধের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় সবকটি গলির মুখ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে জরুরি পরিস্থিতিতেও অ্যাম্বুলেন্স এলাকায় প্রবেশ করতে পারছে না। পাশাপাশি তিন চাকার যানবাহনসহ সাধারণ যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি,…
মাতৃ হস্তেন ভোজনং : মায়ের হাতে তৈরি খাবারে মালুগ্ৰামের সরস্বতী বিদ্যামন্দির প্রাঙ্গণ মুখরিত
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : মা ও সন্তানের আত্মিক বন্ধন আরও দৃঢ় করা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে মালুগ্ৰামের সরস্বতী বিদ্যামন্দিরে আয়োজিত হয় বিশেষ কর্মসূচি ‘মাতৃ হস্তেন ভোজনং’। বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা উৎসাহভরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আধুনিক ফাস্ট ফুডের কারণে ঐতিহ্যবাহী…
কাটিগড়া সাব-রেজিস্ট্রার অফিসে দালালচক্রের দৌরাত্ম্য!
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : সরকারি দপ্তর যেখানে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার কথা, সেখানে দালালচক্রের দৌরাত্ম্যের এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে কাছাড় জেলার কাটিগড়া সাব-রেজিস্ট্রার অফিসে। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীদের অনুপস্থিতিতে অথবা তাঁদের নীরব মদতেই একদল দালাল অফিসের ভেতরে নিজেদের কর্তৃত্ব কায়েম করেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি গোপন ক্যামেরার ভিডিও সেই অভিযোগকেই…
