কাটিগড়ায় কৃত্রিম বন্যার ভয়াবহতা, প্রথমবার জলবন্দি বিহাড়া ও চন্দ্রনাথপুর
মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৫ মে : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার বড়াইল পাহাড় পাদদেশের বিহাড়া এলাকায় কৃত্রিম বন্যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম এমন ভয়াবহ জলাবদ্ধতার পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। টানা বৃষ্টির কারণে এলাকায় জল জমলেও, প্রাকৃতিক বন্যার চেয়ে এবার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত নির্মাণ…
