শিলচরে তৃণমূল স্তরে জোর রাজদীপের
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : শিলচর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গতি আনতে সোমবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়। দিনভর পদযাত্রা, রোড শো ও একাধিক জনসভার মাধ্যমে তিনি সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগে জোর দেন। দিনের সূচনা হয় দাস কলোনি এলাকা থেকে পদযাত্রার মাধ্যমে। এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।…
