শিলচর চা শ্রমিক ইউনিয়ন অফিসে জলহা কমিউনিটির ঐতিহাসিক জনসভা

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শিলচরের চা শ্রমিক ইউনিয়ন অফিসে টি অ্যান্ড এক্স-টি জলহা কমিউনিটির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বরাক ভ্যালির বিভিন্ন চা-বাগান ও এলাকা থেকে অসংখ্য প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় অল আসাম চা ইউনিয়নের রাজ্য সভাপতি দুলন নায়ক, বরাক ভ্যালি চা ইউনিয়নের সভাপতি ও করিমগঞ্জ লোকসভার সাংসদ কৃপানাথ মালা,…

Read More

দীর্ঘ ২২ বছর পর মুন্না মজুমদার হত্যাকাণ্ডের রায়দান, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : দীর্ঘ ২২ বছর পর অবশেষে বিচার পেল শিলচরের বহুল আলোচিত মুন্না মজুমদার হত্যাকাণ্ড। কাছাড়ের অতিরিক্ত জেলা ও সেশন বিচারক (ফাস্ট ট্র্যাক কোর্ট) বঙ্কিম শর্মার আদালত বুধবার এই মামলার রায় ঘোষণা করে ধনরাজ সুরানা (৫৫), রিঙ্কু দেব ওরফে মধুসূদন (৪৩) এবং রতন দেবনাথ (৪০)-কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। জানা…

Read More

এএসইবি পেনশনার্স সংস্থার দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন ২৮-২৯ মার্চ বঙাইগাঁওয়ে

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশন-এর ১৬তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন আগামী ২৮ ও ২৯ মার্চ বঙাইগাঁও শহরের যতীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারা আসাম থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই অধিবেশনে পেনশনারদের বিভিন্ন অভাব-অভিযোগ, অধিকার সুরক্ষা, বিদ্যুৎ খাতে রাষ্ট্রায়ত্ত কাঠামো অক্ষুণ্ণ রাখা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে…

Read More

বরাকবঙ্গের বিজ্ঞান দিবসে  আসুন, ব্রহ্মাণ্ডকে জানি” শীর্ষক বক্তৃতানুষ্ঠান শনিবার

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি: “বিজ্ঞান দিবস পালন করুন, বিজ্ঞান সাহিত্য পড়ুন”, এই স্লোগানকে সামনে রেখে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আগামী ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিজ্ঞান দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে। কাছাড় কলেজ সায়েন্স ফোরাম এবং আসাম বিজ্ঞান সমিতির কাছাড় জেলা শাখার সহযোগিতায় সকাল সাড়ে দশটায় বঙ্গভবনের চতুর্থ তলে আয়োজিত হচ্ছে “আসুন, ব্রহ্মাণ্ডকে…

Read More

চেংকুড়ি বাইপাসে গণধর্ষণ কাণ্ড : প্রতিবাদী সভা

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : শিলচরের চেংকুড়ি বাইপাসে গত বৃহস্পতিবার রাতে সংঘটিত তরুণীর ওপর বর্বরোচিত নির্যাতন ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে বুধবার শিলচরের গোলদিঘি মলের সামনে শহরের বিশিষ্ট নাগরিকদের আহ্বানে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই প্রতিবাদী সভা থেকে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোরালো দাবি জানানো হয়। আজকের প্রতিবাদী সভার অন্যতম আহ্বায়কবৃন্দ যথাক্রমে দুলালী গাঙ্গুলি,…

Read More

শিলচর–জয়ন্তীয়া সড়ক বেহাল, দিনভর বিভিন্ন স্থানে অবরোধ

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : কাটিগড়া বিধানসভা এলাকার যাতায়াতের অন্যতম জীবনরেখা শিলচর–জয়ন্তীয়া সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ফের সড়ক অবরোধে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্ষুব্ধ সাধারণ মানুষ। বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই অবরোধে কার্যত স্তব্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ ব্যবস্থা। জানা গেছে, কাছাড় জেলার বিহাড়া দেশবন্ধু ক্লাবের উদ্যোগে সড়কের বিভিন্ন…

Read More

সমাজসেবী শশী কুঞ্জ বিহারী আগরওয়ালকে ‘মহারাজা অগ্রসেন সম্মান’ প্রদান

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অগ্রোহ আগরওয়াল অগ্রসেন সংস্থা এবং রাষ্ট্রীয় ভাষা প্রচারক সংস্থার উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী শশী কুঞ্জ বিহারী আগরওয়ালকে ‘মহারাজা অগ্রসেন সম্মান’-এ ভূষিত করা হয়। সংগঠনের ২৯তম বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি মদন সুমিত্রা সিংহল শ্রীরামের নামে একটি শাল ও মানপত্র তুলে দিয়ে তাঁকে সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে মানপত্র…

Read More

১৪ মার্চ শিলচরে আসছেন প্রধানমন্ত্রী, প্রশাসনের জোর প্রস্তুতি

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : আগামী ১৪ মার্চ শিলচরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা প্রশাসন। বুধবার প্রধানমন্ত্রীর নির্ধারিত সভাস্থল পরিদর্শনে রাজ্যের মুখ্যসচিব ড. রবি কোটা, ডিজিপি হরমিত সিং এবং রাজ্যের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল উপস্থিত হন। তাঁরা রামনগর বাইপাস…

Read More

শিলচরে বিএমএসের প্রতিবাদ, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর কাছাড় জেলা কমিটি বুধবার শিলচর শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি পালন করে। পরে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পুরী, ওড়িশায় ৬ থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএমএস-এর…

Read More

স্কুলবাসের ধাক্কায় মৃত্যু যুবকের

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : স্কুলবাসের ধাক্কায় প্রাণ হারালেন আমড়াঘাটের যুবক আদিত্য রায় (৩০)। মঙ্গলবার সকালে শিলচর-আইজল জাতীয় সড়কের নাগাটিলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, আমড়াঘাট পটবাড়ি গ্রাম এলাকার বাসিন্দা আদিত্য রায় শিলচর শহরে কাজ শেষে স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে নাগাটিলা এলাকায় একটি স্কুলবাস তাঁর স্কুটিকে ধাক্কা দেয়।ধাক্কা লাগার ফলে তিনি…

Read More