অসুস্থ শিশু আফজলের চিকিৎসায় সহায়তায় ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের মানবিক উদ্যোগ
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২ মার্চ : বরাক উপত্যকার ফেসবুক কনটেন্ট ক্রিয়েটররা এক অসুস্থ আট বছরের শিশুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে এগিয়ে এসে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিলচরের তরুণী রোড এলাকার বাসিন্দা আলতাফ হোসেন লস্করের ছেলে আফজল হোসেন লস্কর (৮)-এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিপুল অঙ্কের অর্থ সংগ্রহে অনলাইন ও অফলাইনে জোরদার প্রচার চালানো হচ্ছে।…
