একই দিনে চার প্রকল্পের আয়োজন, ‘রোহিত মেহতা লায়ন্স কোয়েস্ট সপ্তাহ’-এ লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ‘রোহিত মেহতা লায়ন্স কোয়েস্ট সপ্তাহ-২০২৬’-এর অঙ্গ হিসেবে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে সোমবার একই দিনে চারটি পৃথক প্রকল্পের আয়োজন করা হয়। শিলচর ও সংলগ্ন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এই কর্মসূচিগুলিতে পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রথম কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শিলচরের বিসফুটির জ্ঞানজ্যোতি মাল্টিপারপাস পাবলিক স্কুলে। সেখানে…
