শিলচরে সারা রাত থানায় বহিষ্কৃত বিজেপি যুবনেতা তথা সমাজকর্মী, সকালে মুক্তি
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শিলচরের বহিষ্কৃত বিজেপি যুবনেতা তথা সমাজকর্মী প্রসেনজিৎ দেবকে সারা রাত সদর থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে তাঁকে পুলিশ মুক্তি দেয়। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে থানায় পৌঁছানোর পর দীর্ঘ সময় তাঁকে থানায় বসিয়ে রাখা হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করারও সুযোগ দেওয়া হয়নি। পরিবার সূত্রে জানা গেছে, ২৬…
