ইটখোলার অব্যবহৃত সরকারি ভবনকে অডিটোরিয়াম বা স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের দাবি মহিলা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ইটখলা বাজার সংলগ্ন এলাকায় কয়েক বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে একটি সরকারি ভবন। সরকারি অর্থে নির্মিত এই ভবনটি দ্রুত সংস্কার করে আধুনিক অডিটোরিয়াম অথবা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের দাবি জানিয়েছে শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটি। শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় জানান,…

Read More

কেশব স্মারক সংস্কৃতি সুরভীর একদিনের সুপুষ্টি জনজাগরণ কর্মশালা শিলচরে

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : বরাক উপত্যকার অগ্রণী সামাজিক সংস্থা কেশব স্মারক সংস্কৃতি সুরভী সেবাভারতী, দক্ষিণ অসমে একদিনের সুপুষ্টি জনজাগরণ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত করেছিল রবিবার। শিলচরের কল্যাণ আশ্রম সভাগৃহে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বরাক উপত্যকার তিন জেলা ও ডিমাহাসাও জেলা থেকে মোট ২৯ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। ডাঃ সুমন বিশ্বাস্যের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে মূলত সুপুষ্টি, দৈনন্দিন…

Read More

মৃত্যুবার্ষিকীতে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা-সামগ্রী বিতরণ পরিবারের

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট:  প্রয়াত ব্রজেন্দ্র কুমার পাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে শিলকুড়িতে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন শিক্ষা-সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, কাঠপেন্সিল বক্স, জ্যামিতি বক্সসহ পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের…

Read More

দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে শিলচর রেলস্টেশনে বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : পাহাড় লাইনে বারবার রেল পরিষেবা বিপর্যস্ত হওয়া এবং প্রতিবছর এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠায় বর্তমান রেলপথের উপর চাপ কমাতে ও বরাক উপত্যকার যাতায়াত ব্যবস্থা আরও সুগম করতে দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। এই দাবিতে আন্দোলনে নামল শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। দ্বিতীয় রেলপথের কাজ অবিলম্বে শুরু করার…

Read More

আহত ফুটবলার ওয়ানবন লাতনের পাশে সোনাই রেফারি অ্যাসোসিয়েশন

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় গুরুতর আহত ওয়ানবন লাতনের পাশে দাঁড়ালো সোনাই রেফারি অ্যাসোসিয়েশন। সোমবার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মেডিক্যালে গিয়ে তাঁর স্বাস্থ্যে খোঁজ নেন। পাশাপাশি সামর্থ অনুযায়ী তাঁর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেসময় অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি রাজীব আহমদ লস্কর, রেফারি ডেভলপমেন্ট সেক্রেটারি শামিম আহমদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর,…

Read More

কাছাড় কলেজ কাণ্ড : বিধায়ক জুবাইর আনামের বিরুদ্ধে সরব বজরং দল

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : কাছাড় কলেজের সাম্প্রতিক হিজাব বিতর্ককে কেন্দ্র করে ফের উত্তেজনা তৈরি হয়েছে। এবার কলেজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবাইর এনামের বিরুদ্ধে সরব হয়েছে বজরং দল। সংগঠনের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন তৈরি এবং দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। বজরং দলের কার্যকর্তা…

Read More

শিলচরে শুরু ‘আগমনী উৎসব’, ৩৩ নারী উদ্যোক্তার হাতে তৈরি পণ্যের পসরা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : দুর্গোৎসবকে সামনে রেখে শিলচরে শুরু হল চার দিনব্যাপী নবম ‘আগমনী উৎসব’ ফ্যাশন মেলা। সোমবার বিকেলে শিলচর-হাইলাকান্দি রোডের মাতৃ বিবাহ ভবনে দিশান্ত ক্রিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। ফিতা কেটে মেলার উদ্বোধনের পাশাপাশি মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করেন তিনি। এবারের মেলায় বরাক উপত্যকার ৩৩ জন…

Read More

কাছাড় কলেজের ঘটনায় জেলা কমিশনারের দ্বারস্থ বর্তমান ও প্রাক্তনীদের একাংশ, কঠোর ব্যবস্থার দাবি

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : কাছাড় কলেজে গত ২৫ আগস্টের হিংসাত্মক ঘটনার অভিযোগ এবং কলেজ চত্বরে বহিরাগত সংগঠনের সাংগঠনিক কার্যক্রম চলার অভিযোগ তুলে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করলেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট নাগরিকদের একাংশ। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, হিজাব পরিহিত ছাত্রীদের নিয়ে আপত্তিকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা তৈরি হয় এবং পরবর্তীতে…

Read More

মহারাজা অগ্রসেন সম্মানে ভূষিত সমাজকর্মী গিরজা শঙ্কর আগরওয়াল

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক, জাতীয়, ভাষা ও সাহিত্য বিষয়ক সংগঠন ‘সাহিত্য মিত্র’-এর একটি শাখা ‘আগ্রোহা আগরওয়াল অগ্রসেন সংস্থা’র পক্ষ থেকে প্রবীণ সমাজকর্মী, গো-ভক্ত ও জনহিতৈষী গিরজা শঙ্কর আগরওয়ালকে সর্বোচ্চ সম্মান ‘মহারাজা অগ্রসেন সম্মান’-এ ভূষিত করা হয়েছে। এক অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে সভাপতি, সাংবাদিক ও সাহিত্যিক মদন সুমিত্রা সিংঘল গিরজা শঙ্কর আগরওয়ালের…

Read More

নিরাময়ের “নিউজ রুম টু নির্বাণ” এর  আগস্ট মাসের সেশন, “ধ্যান সে জ্ঞান” কর্মশালার সার্টিফিকেট প্রদান

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : শিলচর নিরাময়ের  “নিউজ রুম টু নির্বাণ” শীর্ষক বিশেষ যৌগিক ওয়েলনেস প্রোগ্রামের আগস্ট মাসের  সেশন আয়োজিত হল ৩০ আগস্ট, রবিবার। নিরাময় -স্কুল অব যোগ এডুকেশনের আগের ঘোষণা মতোই হয় অনুষ্ঠান। এতে বিভিন্ন মিডিয়া হাউসের সংবাদ কর্মীরা অংশ নেন। শিলচর আম্বিকাপট্টির সরস্বতী স্মারক সমিতির প্রেক্ষাগৃহে কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে ৮ টায়।…

Read More